সাইবার নিরাপত্তা উৎসাহীদের জন্যে ১ কোটি বৃত্তি দেওয়ার ঘোষণা করলেন সোনু সুদ

অভিনেতার অলাভজনক সাইবার নিরাপত্তা শংসাপত্র সংস্থা ইসি-কাউন্সিলের সহযোগিতায় "মেরা ভারত, সুরক্ষিত ভারত উদ্যোগ" চালু করার ঘোষণা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরীবের মসিহা তিনি, তাঁকে রবিন হুড বললেও ক্ষতি নেই। ২০২০ থেকে টানা দু-বছর গোটা বিশ্বে দাপিয়ে বেরিয়েছে করোনা ভাইরাস। সেই সময়ে দেশের বহু মানুষ নানারকম সমস্যায় পড়ে গিয়েছিলেন। করোনার দাপটে দেশজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল যানবাহন। অনেক পরিযায়ী শ্রমিকরা আটকা পড়ে গিয়েছিলেন ভিন রাজ্যে। জায়গায় জায়গায় মৃত্যু মিছিল, অক্সিজেন, উপযুক্ত চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ঠিক সেই সময়েই রীতিমতো দেবদূত হয়ে হাজির হন বলিউড অভিনেতা সোনু সুদ।

নিজ দায়িত্বে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দেন তাঁদের পরিবারে। সঙ্গে দেশজুড়ে অক্সিজেনের যোগান দেন তিনি। যে যেখানে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেখানেই দেবদূতের মতো পৌঁছে গিয়েছেন সোনু সুদ, বাড়িয়ে দিয়েছেন তাঁর সাহায্যের হাত। আজ পর্যন্তও যে যেখান থেকেই অভিনেতার কাছে সাহায্য চেয়েছেন কাউকেই ফেরাননি অভিনেতা। যথাসাধ্য সাহায্যে করেছেন। এবার সাইবার নিরাপত্তা উৎসাহীদের আর্থিকভাবে সহায়তা করার উদ্যোগ নিলেন সোনু সুদ। অভিনেতার অলাভজনক সাইবার নিরাপত্তা শংসাপত্র সংস্থা ইসি-কাউন্সিলের সহযোগিতায় “মেরা ভারত, সুরক্ষিত ভারত উদ্যোগ” চালু করার ঘোষণা করেছে। এই উদ্যোগ সম্পর্কে অভিনেতা নিজেই জানিয়েছেন, “আমাদের দেশ সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সংকটের সম্মুখীন। আমি ইসি-কাউন্সিলের সঙ্গে ‘মেরা ভারত, সুরক্ষিত ভারত ইনিশিয়েটিভ’ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে সমাধানের অংশ হতে পেরে গর্বিত। শিক্ষার্থীদের পেশাগত স্তরে সাইবার হুমকির বিরুদ্ধে রক্ষা করার জন্য সুদ চ্যারিটি ফাউন্ডেশন একটি শক্তিশালী ভূমিকা রাখবে। আমি সাইবার সিকিউরিটি সম্পর্কে উৎসাহী। সকলকে স্কলারশিপের জন্য আবেদন করতে এবং এই শিল্পে পরিপূর্ণ কেরিয়ারের দিকে প্রথম পদক্ষেপ নিতে অনুরোধ করছি।”

সম্প্রতি, সোনু সুদ লোকাল ট্রেনে ফুটবোর্ডে ভ্রমণ করার একটি ভিডিও পোস্ট করা মাত্রই বিতর্কে জড়িয়েছিলেন। নর্দার্ন রেলওয়ে অভিনেতাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “প্রিয়, @সোনুসুদ, আপনি দেশ ও বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য আদর্শ। ট্রেনের ধাপে ভ্রমণ করা বিপজ্জনক, এবং এই ধরনের ভিডিও আপনার ভক্তদের কাছে ভুল বার্তা দিতে পারে। একটি মসৃণ এবং নিরাপদ যাত্রা উপভোগ করুন।” অভিনেতা দ্রুত ক্ষমা চেয়ে বলেছিলেন যে, তাঁর অঙ্গভঙ্গিটি বোঝার জন্য যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনের দরজায় ভ্রমণ করার সময় কেমন অনুভব করে, যারা নিশ্চিত টিকিট বহন করতে অক্ষম।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার