পঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভোটে লড়বেন সোনু সুদে’র বোন

পঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভোটে লড়ছেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভোটে লড়ছেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ। রবিবার সাংবাদিক সম্মেলন করে এটাই জানিয়েছেন বলিউডের ‘মাসিহা’। তবে কোন রাজনৈতিক দলের হয়ে সোনুর বোন পঞ্জাবের নির্বাচনে লড়বেন সেই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। গত একবছরে পরিযায়ী শ্রমিক ও গরিবের ‘মাসিহা’ হয়ে উঠেছিলেন সোনু। আম আদমি পার্টির হয়ে বিশেষ প্রচারে অংশগ্রহণ নিয়েছিলেন তিনি। তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল হয়ত পঞ্জাবের বিধানসভা নির্বাচনেই রাজনীতিতে নামবেন সোনু সুদ। কিন্তু তারপরেই আচমকা সোনুর বাড়িতে ইডি’র হানা দেয়। একদিন ধরে টানা তল্লাসি চালানো হয়। কিন্তু কিছুই না পাওয়ায় ‘হতাশ’ ইডি’র আধিকারিকদের ফিরতে হয় অফিসে। তারপর থেকেই চুপ ছিলেন সোনু।

কিন্তু রবিবার বড় চমক দিয়েছেন বলিউডের এই অভিনেতা। সোনু পঞ্জাবের মোগাতেই এই ঘোষণা করেছেন। কিছুদিন আগেই সোনু সুদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির সঙ্গে দেখা করেন। তারপর থেকেই ফের একবার পঞ্জাবের রাজনীতিতে সোনুর অংশগ্রহণ নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু রবিবারের ঘোষণায় কিছুটা চমক দিয়েছেন তিনি। নিজে সক্রিয় রাজনীতিতে না এলেও পরিবারের সদস্যকে নামালেন। করোনাকালে দেশে কিংবা বিদেশে থাকা পরিযায়ী শ্রমিক কিংবা সাধারন মানুষদের বিমান, ট্রেন কিংবা বাসে করে নিজের খরচে বাড়ি পাঠিয়েছেন। অভুক্তদের পেট ভরে খাওয়ার দিয়েছেন সোনু দীর্ঘ লকডাউনে। তাই আমজনতার ইচ্ছা ছিল সোনু রাজনীতির ময়দানে নাম লেখান। তবে নিজে না নাম লেখালেও বোনকে রাজনীতিতে নামিয়ে কৌশুলি বার্তা দিলেন বলিউডের এই অভিনেতা।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া