৩ ঘন্টা বিমানবন্দরে আটকে সোনু সুদ, তবুও মাথা ঠান্ডা রেখে কী বার্তা দিলেন?

আবহাওয়া ঈশ্বরের উপর, মানুষের নিয়ন্ত্রণের বাইরে!! আমি বিমানবন্দরে গত ৩ ঘন্টা ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছি। আমি জানি এটি কঠিন কিন্তু সবাইকে অনুরোধ করছি যে তারা ভদ্রতার সঙ্গে আচরণ করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাংঘাতিক! পরপর বিমানবন্দরে গিয়ে সমস্যায় পড়ছেন তারকারা। দিন দুয়েক ধরেই এরকম কাণ্ডে জেরবার সমাজমাধ্যম। গতকাল ‘সেক্রেড গেমস’-অভিনেত্রী রাধিকা আপ্তে কোনও এক বিমানবন্দরের অ্যারোব্রিজে আটকে পড়েছিলেন অভিনেত্রী। প্রায় ৪ ঘন্টা বিমানকর্মীরা অভিনেত্রী-সহ আরও সহ যাত্রীদের অ্যারোব্রিজে আটকে রেখে চলে যায়। যেখানে ছিল না কোনও খাবার এবং জলের ব্যবস্থা।

প্রায় ৪ ঘন্টা অগ্নিপরীক্ষার কথা সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুম্বই টেলিভিশনের আরেক অভিনেত্রী সুরভী চন্দনা মুম্বই বিমানবন্দরে এক মহিলা বিমানকর্মীর দ্বারা অপদস্থ হওয়ার কথা জানান। ব্যাগ নিয়ে তাঁদের মধ্যে রীতিমতো বাকবিতণ্ডাও হয়, এই ঘটনার কয়েক ঘন্টা বাদে আবারও আরেক বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। যাঁকে গরিবের রবীন হুডও বলা হয়। কড়া শীতের মরসুমে ফ্লাইট পরিচালনায় একটি ঘন কুয়াশার চাদর বিপর্যয় সৃষ্টি করেছে, যার ফলে বিলম্ব হয়ে যায় বিমান এবং এয়ারপোর্টে মারাত্মক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়।

এমন অবস্থায় অভিনেতা যাত্রীদের এয়ারলাইন্সের ক্রুদের সঙ্গে সদয় আচরণ করার জন্য অনুরোধ করেছেন।এক্স-এর একটি পোস্টে, অভিনেতা লিখেছেন, “আবহাওয়া ঈশ্বরের উপর, মানুষের নিয়ন্ত্রণের বাইরে!! আমি বিমানবন্দরে গত ৩ ঘন্টা ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছি। আমি জানি এটি কঠিন কিন্তু সবাইকে অনুরোধ করছি যে তারা ভদ্রতার সঙ্গে আচরণ করুন। এয়ারলাইন ক্রু। তারা তাদের যথাসাধ্য চেষ্টা করছে! প্রায়শই আমি তাদের সঙ্গে মানুষের খুব অভদ্র আচরণ করতে দেখি। আমাদের বুঝতে হবে কিছু পরিস্থিতি কারও নিয়ন্ত্রণের বাইরে এবং প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য।” পোস্টটি এখনও পর্যন্ত X-এ ৩১,০০০ এরও বেশি ভিউ অতিক্রম করেছে, একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি অসাধারণ সোনু সুদ, স্যার।” এর আগে, অভিনেত্রী রাধিকা আপ্তে  বিমানবন্দরে অগ্নিপরীক্ষার কথা ভাগ করে লিখেছিলেন, “আজ সকাল সাড়ে ৮টায় আমার একটি ফ্লাইট ছিল। এখন ১০:৫০ বাজে এবং ফ্লাইটটি এখনও উড়তে পারেনি। কিন্তু আমাদের  সমস্ত যাত্রীদের অ্যারোব্রিজে রেখে বন্ধ করে দেয় বিমানকর্মীরা।” 

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম