ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে চিন্তিত সোনু সুদ, এবারও কি তিনিই শেষ ভরসা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেনে আকস্মিক হামলা চালিয়েছে রাশিয়া। এর জেরে ইউক্রেন থেকে বসবাসকারী দেশের সমস্ত নাগরিকদের দেশে ফেরানোর আগেই বন্ধ হয়েছে উদ্ধারকাজ। এর জেরে ইউক্রেনের এই মুহূর্তের অগ্নিগর্ভ পরিস্থিতিতেও সেই দেশে আটকে রয়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়। তাঁদের মধ্যে কিছুজনকে উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান রয়া দিলেও শেষ মুহূর্তে ফিরে আসতে হয়েছে খালি হাতেই। ইউক্রেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তের যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে ইউক্রেনের আকাশপথ। এম্নতাবস্থায় ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি ভারতীয়দের অবিলম্বে উদ্ধার করার জন্য ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন। 

জানা যাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণার কিছু পরেই বলিউড অভিনেতা সোনু সুদ ওই দেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিন টুইটে অভিনেতা লেখেন, ‘১৮০০০ ভারতীয় ছাত্র এবং অনেক পরিবার যারা ইউক্রেনেএই মুহূর্তে আটকে রয়েছেন, আমি আশা করি সরকার তাঁদের দ্রুত ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমি ভারতীয় দূতাবাসকে সেখানে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার বিকল্প উপায় খুঁজে বের করার জন্য আবেদন করছি। আমি তাঁদের আশীর্বাদ প্রার্থনা করি।’ 

উল্লেখ্য, এর আগে ২০২০ এবং ২০২১ সালে দেশের করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করেছিল সেই সময়ে অভিনেতা সোনু সুদের মানবিক রুপ দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল গোটা দেশ। দেশের ভিতরে চলা লকডাউনের কারণেই হোক কিংবা বিমান পরিষেবা ব্যহাও হওয়ায় ভিন দেশে আটকে পড়া ভারতীয়ই হোক, তাঁদের দেশে ফেরাতে রীতিমতো প্রাণপাত করে দিয়েছিলেন এই অভিনেতা। লকডাউনের সময়ে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সোনু সুদ সম্পূর্ণ বিনা খরচে বাসে, ট্রেনে এমনকি বিমানে করে নিজের নিজের দেশে পাঠিয়েছেন। সিনেমার পর্দায় ভিলেনের রুপে দেখা গেলেও বাস্তবে সোনু সুদের এই মানবিক রুপ দেখে তাকে রাতারাতি ভগবানের আসনে বসান অসংখ্য মানুষ। তবে এবার ইউক্রেনে আটক ভারতীয়দের দিকেও সোনু সুদ সাহায্যের হাত বাড়িয়ে দেন কিনা এখন সেটাই দেখার। 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া