চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নাম বললে বাংলাদেশে থাকতে পারব না’, বিস্ফোরক মন্তব্য তাহসানের

নিজস্ব প্রতিনিধি: ইভ্যালির টাকা প্রতারণার কাণ্ডে নাম জড়িয়েছে জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান খান। রয়েছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার নাম। তাঁরা যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। ৩ জনের মধ্যে অভিনেতা তাহসান খান বর্তমানে অনুষ্ঠানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ৩ অভিযুক্তই তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অস্বীকার করে পাল্টা মানহানির মামলার হুমকি দিয়েছেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান জানিয়েছেন, ‘যাদের নাম দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তাদের নাম বলতে পারব না। তাদের নাম বললে বাংলাদেশে থাকতে পারব না।’

তিনি আরও জানান, ‘যে কোম্পানির সঙ্গে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যুক্ত, দেশের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত, সেখানে আমি শুভেচ্ছাদূত হয়ে মাত্র দুটি ফেসবুক লাইভ করেছি। আমি কিন্তু বিজ্ঞাপনও করিনি। আর আমি বিজ্ঞাপনচিত্রে কাজ করলে যেকোনো প্রতিষ্ঠানের করতেই পারি। কারণ, তখন তো লিগ্যাল কোম্পানি। আমি আবারও বলছি, আমাকে স্পষ্ট বলা হয়েছিল, আপনারা কেন আমাদের সঙ্গে যুক্ত হবেন না? তারা আরও তিনটা নাম বলেছে, যা আমি আপনাকে বলতে পারব না, তাহলে হয়ত আমি বাংলাদেশেই থাকতে পারব না। আমি তো কোনো বিশেষজ্ঞ না যে বুঝে ফেলব, এই কোম্পানি ঋণখেলাপি হবে। যাদের নাম শুনে ইভ্যালিতে যোগ দিয়েছিলাম তারা এতটাই প্রভাবশালী যে তাদের নাম বলা সম্ভব নয়। তারা অসম্ভব ক্ষমতাধর মানুষ। আমি একজন সংস্কৃতিকর্মী। আমার কোনো ক্ষমতা নেই। আমি বেশি কিছু বলতে পারব না। মামলা যেহেতু হয়েছে, এখন আমাকে আমার মতো আইনি লড়াই চালিয়ে যেতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ