ভরা মঞ্চে গায়ক ধিঁল্লোর সঙ্গে রোম্যান্স নিয়ে মুখ খুললেন তারা সুতারিয়া, কি বললেন?

ভরা মঞ্চে পপ গায়ক এপি ধিঁল্লোর সঙ্গে রোম্যান্সে বুঁদ, পাশেই দাঁড়িয়ে রয়েছেন প্রেমিক, অথচ তাঁকে নো পাত্তা। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা মঞ্চে পপ গায়ক এপি ধিঁল্লোর সঙ্গে রোম্যান্সে বুঁদ, পাশেই দাঁড়িয়ে রয়েছেন প্রেমিক, অথচ তাঁকে নো পাত্তা। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। যেখানে দেখা যাচ্ছিল, এপি ধিঁল্লোর কনসার্টে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন তারা সুতারিয়া। শুধু তাই নয়, নায়িকার আবেদন দেখে মোহিত হয়ে তাঁর গালে একটি চুমু খেয়ে বসেন এপি ধিঁল্লো। কনসার্টে উপস্থিত ছিলেন তাঁর বয়ফ্রেন্ড বীর পাহাড়িয়া। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এপি ধিঁল্লো এবং নায়িকার তুলোধনা শুরু করেন নেটিনাগরিকরা। প্রেমিক থাকতেও অন্য পুরুষের সঙ্গে তারার মাখামাখি নেটপাড়ার দৃষ্টিকটু হয়। শুধু তাই নয়, তারাকে নিয়ে একাধিক মিম তৈরি হয়ে যায় রাতারাতি। অভিনেত্রীকে বিভিন্নরকম ভাবে কটুক্তি করা হয়। তবে এতদিন চুপ ছিলেন তারা। কিন্তু এবার বিষয়টি নিয়ে সীমা লঙ্ঘন করতেই মুখ খুললেন অভিনেত্রী।

চলতি বছরেই বীর পাহাড়িয়ার প্রেমে পড়েছেন তারা। তাঁদের দেখে ভক্তরা খুশিও ছিলেন। কিন্তু গত সপ্তাহান্তে এপি ধিঁল্লোর মুম্বই কনসার্টে গায়কের সঙ্গে তাঁর অশ্লীললতা দেখে অবাক হয়ে যান ভক্তরা। যেখানে তারার গালে চুম্বন করেন গায়ক আর অভিনেত্রীও তাঁকে জড়িয়ে ধরেন। যা দেখে বীর রীতিমতো বিরক্ত বোধ করেন। সবটাই ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে। কিন্তু এটা ছিল নিছক PR প্রচারণা। আসল কাহিনী অন্য। হ্যাঁ, মঙ্গলবার তারা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই অনুষ্ঠানের একটি অদেখা ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করেছেন এবং নেতিবাচক জনসংযোগ প্রচারণায় ধিক্কার জানিয়েছেন। কনসার্টের নতুন অদেখা ভিডিওতে দেখা যাচ্ছে, বীর এপি এবং তারার পারফর্ম্যান্সের মজা নিচ্ছেন, তাঁর বান্ধবীর জন্য উল্লাস করছেন। ক্লিপটি বীর পুনরায় পোস্ট করে লেখেন, “সত্য সর্বদা জয়ী হয়। যা মিডিয়া আপনাকে কখনও দেখাবে না।”

অন্যদিকে, যে কন্টেন্ট ক্রিয়েটরকে তারা এবং এপিকে অপমান করে ওই ভিডিও পোস্ট করেছিলেন তাঁকে ধন্যবাদ জানিয়ে তারা লিখেছেন, “এপির কনসার্টের ভিডিও সম্পূর্ণরূপে অর্থপ্রদানকারী জনসংযোগ প্রচারণা। আমার খ্যাতি নষ্ট করার জন্য করা হয়েছে।’ পাশাপাশি তারা অবমাননাকর ক্যাপশনের একটি তালিকা তৈরি করেছে এবং নির্মাতাদের জরুরিভাবে এটি শেয়ার করতে বলেছেন। স্ক্রিনশটগুলিতে, ‘অপমানজনক ক্যাপশন’ গুলির মধ্যে রয়েছে, “তারা সুতারিয়া আদার জৈন এবং বীর পাহাড়িয়ার কাছে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য। এবার বুঝতে পারলাম তারার বয়ফ্রেন্ড কেন টেকে না। তারা সুতারিয়া গোল্ড ডিগার।” এই স্ক্রিনশটের সঙ্গে তারা আরও বলেন, “এগুলো শত শত কন্টেন্ট ক্রিয়েটর এবং হাজার হাজার মিম পেজে পাঠানো ক্যাপশন। সবই আমার ভাবমূর্তি, আমার সম্পর্ক এবং আমার কেরিয়ার নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। যা লজ্জাজনক। মানুষকে খুশি দেখা তাদের জন্য কষ্টদায়ক।” চলচ্চিত্রের ক্ষেত্রে, তারাকে পরবর্তীতে রকিং তারকা যশের আসন্ন ছবি টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস-এ দেখা যাবে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া