মুক্তি পেল ‘লাল সিং চাড্ডা’র প্রথম গান, কি বললেন নায়ক…..

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই ব্যাট হাতে নিয়ে নিজেই একটু আভাস দিয়েছিলেন যে, ২৮ এপ্রিল সবার জন্যে বড় ঘোষনা রয়েছে তাঁর তরফ থেকে, কিন্তু কি সেটা? নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি? হ্যাঁ, বলিউডের পারফেক্টশানিস্ট অভিনেতা আমির খান। যিনি দিন কয়েক আগেই নিজের প্রোডাকশন হাউসের ছাদে গিয়ে তাঁর গোটা ইউনিটের সঙ্গে ক্রিকেট খেলতে খেলতে ঘোষনা করেছিলেন যে, খুব শীঘ্রই তিনি একটি বড় বার্তা চলছেন সবাইকে।

ব্যস! সেদিন থেকেই নায়কের অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না, কি ঘোষণা করবেন তিনি তা জানার জন্যে ব্যাকুল হয়ে উঠেছিলেন সবাই! দেখতে দেখতে সেই দিনটাও চলে এল, আজই ২৮ এপ্রিল। অবশেষে সাসপেন্স শেষ হল। যেমন কথা তেমনি কাজ, অভিনেতা নিজেই তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’-এর প্রথম গান ‘Kyunhaikahani’ এর Audio Track নিজের প্রোডাকশন হাউসের টুইটার মাধ্যমে শেয়ার করলেন। এটাই ছিল, নায়কের তরফ থেকে বড় ঘোষণা। আর এই গানের কণ্ঠ দিয়েছেন মোহন কানন।

এই পোস্টটি করে নায়ক লিখলেন, “লাল সিং চাড্ডার গানগুলি হল ছবির প্রাণ এবং এই ছবির প্রতিটি গান আমার কেরিয়ারের সেরা কিছু গান৷ প্রীতম, অমিতাভ সবাইকে আমার কৃতজ্ঞতা। তাঁরা হৃদয় থেকে এমন সঙ্গীতের সৃষ্টি করেছেন। শ্রোতারা কীভাবে প্রতিক্রিয়া দেবেন তা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না”।

অন্যদিকে ছবি প্রসঙ্গে প্রীতম বলেছেন, “আমির খান অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুইদিকেই একজন বড় মাপের নায়ক। তাঁর চলচ্চিত্রে তাঁর সঙ্গে কাজ করা দুর্দান্ত অভিজ্ঞতা।” উল্লেখ্য, অদ্বৈত চন্দন পরিচালিত, ‘লাল সিং চাড্ডা’-তে অভিনয় করছেন, আমির, করিনা কাপুর খান, মোনা সিং এবং চৈতন্য আক্কিনেনি। ছবিটি হলিউডের সুপারহিট ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রূপান্তর। ‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ১১ আগস্ট, ২০২২ সালে।

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার