শর্মাজির কেরামতির আভাস দিল ছবির প্রথম গান

শর্মাজির হাতের রান্না বন্ধুদের পরিবেশনের পর তাঁদের আর দেখে কে? খাবার টেবিল থেকে শর্মাজির জন্য সুখ্যাতি করে 'শর্মাজি টু গুড'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে রান্না করাও একটা আর্ট। সুস্বাদু খাবার রান্না করে পরিবেশন করে বাড়ির প্রতিটি সদস্যের মুখে হাসি ফোটানো ও অতিথিদের মন জিতে নেওয়া একী আর কম কথা? রান্না তো আমরা কম বেশি সকলেই করি। কিন্তু নিজের আনন্দের জন্য বা নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার জন্য রান্নায় মন দেওয়া বা এক্সপেরিমেন্ট করা তা বোধহয় খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। সেরকমই এক মানুষের গল্প নিয়ে আসছে হিতেশ ভাটিয়া পরিচালিত ছবি ‘শর্মাজি নমকিন’। ট্রেলারের পর মুক্তি পেল এই ছবির প্রথম গান ‘ইয়ে লুঠরে’।  এই ছবি আরও বেশি সকলের মধ্যে এক নস্টালজিয়া তৈরি করেছে তাঁর একটাই কারণ এই ছবি প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের শেষ ছবি। এই ছবির কাজ সম্পূর্ণ করে ওঠার আগেই প্রয়াত হন অভিনেতা। তাঁর সেই অসম্পূর্ণ কাজ শেষ করেন পরেশ রাওয়াল। আর তাই একটি চরিত্রেই দেখা যাবে তাঁদের দুজনকে। 

সদ্য মুক্তি প্রাপ্ত ছবির এই গানে দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত শর্মাজি রওনা দিয়েছেন মিসেস গুলাটির বাড়িতে। সেখানে চাড্ডা জির পরিচিত বি জি শর্মা অর্থাৎ শর্মাজিকে দেখে এবং সে রান্না করবে শুনে মিসেস গুলাটি খানিক অবাক হন কিন্তু পরে শর্মাজির হাতের রান্না বন্ধুদের খাবার টেবিলে পরিবেশনের পর তাঁদের সকলকে আর দেখে কে? খাবার টেবিল থেকে শর্মাজির জন্য সুখ্যাতি করে ‘শর্মাজি টু গুড’। আর এই খাবার টেবিলেই দেখা মেলে জুহি চাওলার। শর্মা জির বানানো খাবারের প্রশংসায় পঞ্চমুখ সে। আগামী ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘শর্মাজি নমকিন’। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতা ঋষি কাপুর, পরেশ রাওয়াল, জুহি চাওলা, সুহেল নাইয়ার, সতীশ কৌশিক, ইশা তলওয়ার প্রমুখকে। 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?