চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋষি কাপূর অভিনীত শেষ ছবি মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই

নিজস্ব প্রতিনিধিঃ ঋষি কাপূর অভিনীত তাঁর শেষ ছবি ‘শর্মা জি নমকিন’ মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। তবে বড় পর্দায় নয় বরং ওটিটিতে মুক্তি পাবে ছবিটি। হিতেশ ভাটিয়ার পরিচালনায় ও এক্সেল এন্টারটেনমেন্ট ও ম্যাকগাফিন পিকচার্স এর সহ প্রযোজনায় ঋষি কাপূর অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৩১ মার্চ। ছবিতে ঋষি কাপূরের পাশাপাশি দেখা যাবে পরেশ রাওয়ালকেও। এই ছবইতে তাঁরা দুজনেই মুখ্যভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন জুহি চাওলা, সুহেল নাইয়ার, তারুক রাইনা, সতীশ কৌশিক, শিবা চাড্ডা ও ইশা তালওয়ারের মত অভিনেতা অভিনেত্রীরা। 

ওটিটিতে এই ছবি মুক্তির কথা ঘোষিত হওয়ার কথা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে জানিয়েছেন পরিচালক ফারহান আখতার। ছবির টুকরো কিছু ঝলক শেয়ার করেছেন তিনি নিজের টুইটার হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন ” অ্যা রাহা হ্যায় শর্মাজি, হামারে লাইফ মে লাগানে তড়কা।” সঙ্গে লেখা রয়েছে এই ছবি মুক্তির দিন। 

শর্মাজি নমকিন এমন এক ছবি যার গল্প আমাদের পরিবারের বাকি আর পাঁচটা মানুষের সঙ্গে ভীষণভাবে মেলে। আর সেই গল্পই বলবে এই ছবি। চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রতিটি মানুষের জীবনে নেমে আসে এমন একটা সময় যা থেকে নিজেকে মোটিভেট করা বেশ চ্যালেঞ্জ। আবার অনেকেই এই সময়ে নিজেকে অন্যভাবে আবিষ্কার করে। চাকরি করা , ১০টা ৫টার ডিউটিতে যে জীবন অতিবাহিত করেছেন তাতে আর তাঁদের কী চাওয়া পাওয়া ছিল তা বুঝতে পারেন অনেকেই এই সময়ে এসে। শর্মা জি ও তাই বোঝেন। রান্নার প্রতি তার যে আগ্রহ তা অনুভব করেন তিনি এবং নিজেকে আবিষ্কার করেন। আগামী ৩১ মার্চ অন প্রাইম ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখা যাবে ছবিটি। 

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ