‘বাবার অনুপস্থিতিতে গরীবদের পাশে দাঁড়াল ছেলে’, ঈশানের কীর্তি দেখে বুক ফুলে উঠল সোনুর

একজন ভক্ত বলেছেন, "যেমন বাবা যেমন ছেলে! ঈশ্বর আপনার পরিবারের মঙ্গল করুন সোনু জি।"

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর বাবা একজন দাপুটে অভিনেতা। সঙ্গে গরিবের রবিনহুড। ২০২০ সালে করোনার সময়ে পরিযায়ী শ্রমিকদের নিজ দায়িত্বে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, এমনকী করোনার সময়ে কত যে মানুষের উপকার করেছেন তাঁর বাবা। হাসপাতালে ভর্তি করানোর থেকে শুরু করে, অক্সিজেন জোগাড় করা সবকিছুই তিনি এবং তাঁর টিম মিলে সুসম্পন্ন করেছেন, এছাড়া এখনও যে যেরকম অবস্থায় তাঁর থেকে সাহায্য চান। তিনি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন।

কিছুদিন আগেই এক প্রতিবন্ধী বাচ্চার নকল পা লাগিয়ে তাঁর স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিলেন নায়ক। তিনি শুধু অভিনয়েই নয়, বাস্তবেও তিনি নায়ক। হ্যাঁ, আজ কথা শুধু অভিনেতা সোনু সুদকে নিয়েই নয়, তাঁর ছেলেকে নিয়েও বলব। সম্প্রতি বাবার কাজ ছেলে পূরণ করলেন। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন চলচ্চিত্র ‘ফতেহ’-এর শুটিংয়ে ব্যস্ত। তাই তাঁর ছেলে ঈশান সুদ তাঁদের বাড়ির বাইরে ভিড়কে নিয়ন্ত্রণ করেছেন। এমনিতেই সোনু সুদের বাড়ির পাশে ভিড় থাকে সর্বক্ষণ।

তাই এখন সোনু সুদ যেহেতু ব্যস্ত, তাই বাবার হয়ে ছেলেই দায়িত্ব সামলালেন। বুধবার টুইটারে সোনু একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ঈশানকে রাস্তায় অনেক লোক ঘিরে রয়েছে। তিনি তাঁদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন। সোনু পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “আমার অনুপস্থিতিতে আমার ছেলে ঈশানকে ভালো কাজ চালিয়ে যেতে দেখে সত্যই হৃদয় গর্বে ফুলে উঠছে।” পোস্টটির প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি লিখেছেন, “আপনি তাঁকে একজন ব্যবসায়ীতে রূপান্তরিত করার পরিবর্তে একজন ভাল মানুষ বানিয়েছেন। ভাল কাজ ঈশান, ঈশ্বর আপনার মঙ্গল করুন….”, একজন ভক্ত বলেছেন, “যেমন বাবা যেমন ছেলে! ঈশ্বর আপনার পরিবারের মঙ্গল করুন সোনু জি।” সোনু কোভিডের সময় হাজার হাজার আটকে থাকা অভিবাসী শ্রমিকদের জন্য চার্টার্ড ফ্লাইট এবং বাস বুক করে তাঁদের বাড়ি পাঠান। তিনি নিয়মিত অভাবী লোকদের সাহায্য করছেন। গতমাসে, সোনু এবং জ্যাকলিন ফার্নান্দেজ বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ফতেহ-এর শুটিং শুরু করেন। ইনস্টাগ্রামে গিয়ে, জ্যাকুলিন তার শ্যুটের প্রথম দিন থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। যা পাঞ্জাবে শুটিং হয়। গত বছর ডিসেম্বরে ফতেহ ঘোষণা করেছিলেন।

 

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম