Loading live market data...
Loading active stocks...
Connecting...

একাধিক বিতর্কের মাঝেই মুক্তি পেল অক্ষয়ের ‘রাম সেতু’র ট্রেলার

এখানে কয়েকটি দৃশ্যে দেখানো হয়েছে, প্রাচীন গুহা, বিশাল ভাস্কর্য, পুরানো মন্দির আর ভগবান হনুমানের তত্ত্বাবধানে ভগবান রামের ভানার-সেনা দ্বারা নির্মিত 'সেতু'।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে ‘রাম সেতু’। বহুল চর্চার পরও অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘রাম সেতু’। এই ছবির পোস্টার, টিজার সব নিয়ে চলেছে একাধিক বিতর্ক। দাবি উঠেছিল যে, রাম সেতুর ভুলভাবে চিত্রায়ণ করা হয়েছে এই ছবিতে। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ছবি নিয়ে বিরোধিতা করেছিলেন, এমনকি অক্ষয় এবং নির্মাতা অভিষেক শর্মার বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেওয়া হবে, এর হুমকি দেওয়া হয়েছিল। তবে সব বিতর্ক পেরিয়ে অবশেষে লঞ্চ হল বহু প্রতীক্ষিত ‘রাম সেতু’র ট্রেলার। অভিষেক শর্মা পরিচালিত এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা। ট্রেলারে স্পষ্ট, এটি সময়ের বিরুদ্ধে একজন মানুষের দৌড়ের গল্প, যিনি ভারতের ঐতিহ্য – রাম সেতু – সংরক্ষণের মিশনে নেমেছেন। কথিত আছে, ভগবান রাম এবং তাঁর সেনাবাহিনী দ্বারা তৈরি করা হয়েছিল। যখন রাম রাবণের রাজ্য লঙ্কা জয় করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এই সেতু নির্মাণ করা হয়।

হিন্দু মহাকাব্য রামায়ণে উল্লিখিত, বিখ্যাত এই সেতুর মাধ্যমেই দুটি দেশ- আধুনিক ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যোগসূত্র স্থাপন হয়। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, কিছু নেগেটিভ শক্তি ‘রাম সেতু’-এর অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে। আর অক্ষয়ের সেই দুষ্ট লোকদের কী ভাবে দমন করবেন সেটি এই ছবির মূল প্রেক্ষাপট। ফিল্মটি মুলত একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার, যাতে মানুষের কাছে বেশি আকর্ষিত হয় এই ছবি। এখানে কয়েকটি দৃশ্যে দেখানো হয়েছে, প্রাচীন গুহা, বিশাল ভাস্কর্য, পুরানো মন্দির আর ভগবান হনুমানের তত্ত্বাবধানে ভগবান রামের ভানার-সেনা দ্বারা নির্মিত ‘সেতু’।

রাম সেতুর ট্রেলারটি এখানে দেখুন:

রাম সেতু মুক্তি পাবে চলতি বছরের দিওয়ালির দিন অর্থাৎ ২৫ অক্টোবর। ছবিটি অজয় ​​দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত থ্যাঙ্ক গডের সঙ্গে বক্স অফিসে সংঘর্ষে মুখোমুখি হবে। এদিকে মারাঠি সিনেমা হর হর মহাদেবও এদিন মুক্তি পাচ্ছে। অক্ষয়কে শেষ দেখা গিয়েছিল সম্রাট পৃথ্বীরাজ এবং রক্ষা বন্ধনে।

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের