বিজেপিতে যোগদানের আগেই হুমকি চিঠি, থানায় দ্বারস্থ কিচ্ছা সুদীপ

আমি জানি এটা ফিল্ম ইন্ডাস্ট্রির কারো কাছ থেকে এসেছে। আমি তাঁদের উপযুক্ত জবাব দেব। আমি তাঁদের পক্ষেই কাজ করব যারা আমার দুঃসময়ে আমার পাশে থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দেওয়ার খবরের মধ্যেই ব্যক্তিগত ভিডিও ফাঁস করার হুমকির শিকার কন্নড় সুপারস্টার কিচ্ছা সুদীপ। আজ সকাল সকাল বিজেপি নির্বাচনের প্রচারে নেমেছেন কিচ্ছা সুদীপ। তবে প্রচারে নামার আগেই হুমকি চিঠি পেয়েছেন অভিনেতা। চিঠিটি অভিনেতার ব্যবস্থাপনা সংস্থা আগে পেয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া চিঠিতে সুদীপের বিরুদ্ধে অবমাননাকর ভাষা রয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই বিষয়ে কিচ্ছা সুদীপ জানিয়েছেন, ইন্ডাস্ট্রির কেউই তাঁকে হেনস্থা করার জন্যে এই চিঠি পাঠিয়েছে।পুলিশ জানিয়েছেন, সুদীপের ম্যানেজার জ্যাক মঞ্জু একজন অজানা ব্যক্তির কাছ থেকে এই হুমকি চিঠি পেয়েছেন। চিঠিতে আরও উল্লেখ রয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় অভিনেতার “ব্যক্তিগত ভিডিও” প্রকাশ করে দেওয়া হবে।

চিঠিটি সুদীপের নজরে আসার পরে, তিনি বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লি থানায় একটি এফআইআর দায়ের করেছেন। তবে এখন এই মামলাটি কেন্দ্রীয় অপরাধ শাখায় স্থানান্তর করা হয়েছে।বেঙ্গালুরু শহরের কমিশনার প্রতাপ রেড্ডি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চকে হুমকি চিঠির তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। কিচ্ছা সুদীপ চিঠির প্রতিক্রিয়ায় আরও বলেন, “হ্যাঁ, আমি একটি হুমকি চিঠি পেয়েছি এবং আমি জানি কে আমাকে পাঠিয়েছে। আমি জানি এটা ফিল্ম ইন্ডাস্ট্রির কারো কাছ থেকে এসেছে। আমি তাঁদের উপযুক্ত জবাব দেব। আমি তাঁদের পক্ষেই কাজ করব যারা আমার দুঃসময়ে আমার পাশে থাকবেন।” এদিকে কিচ্ছা সুদীপ খুব শীঘ্রই নরেন্দ্র মোদির বিজেপি দলে যোগ দেবেন বলে জানা গিয়েছে। কিচ্ছা সুদীপকে শেষবার প্যান ইন্ডিয়ান ফিল্ম বিক্রান্ত রোনাতে দেখা গিয়েছিল, যেটি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছিল। তবে এখনো তিনি তাঁর পরবর্তী ঘোষণা দেননি।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6