টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় তদন্তে নেমে আরও ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লি পুলিশের স্পেশাল সেল এই চারজনকে গ্রেফতার করেছে। দিল্লি থেকে ধৃতরা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলেও দাবি পুলিশের। শ্যুটারদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করেছিল এই চার অভিযুক্ত।

ধৃতরা হলেন কুণাল, সুমিত, রাধা ও ববিতা। তদন্তকারীদের দাবি, কুণাল ও সুমিত হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ব্যবস্থা করেছিল। অন্যদিকে, রাধা ও ববিতা মুম্বইয়ের দাদার এলাকায় গিয়ে সেই অস্ত্র তিন শ্যুটারের হাতে তুলে দিয়েছিল। ইতিমধ্যেই চার অভিযুক্তকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চার অভিযুক্তকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আগেই গ্রেফতার হয়েছিল। উল্লেখ্য, গত রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই সময় গাড়িতে করে ফিরছিলেন অভিনেতা। আচমকাই তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। যদিও এই হামলায় কোনও আঘাত লাগেনি তাঁর। অল্পের জন্য প্রাণে বেঁচে যান টাইগার। এই ঘটনায় এর আগে রাজস্থানের কোটা থেকে তিন শ্যুটারকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে হরিয়ানার সোনিপত থেকে সমীর নামে আরও এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের দাবি, সমীরই শ্যুটারদের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় থাকা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতের যোগাযোগ করিয়ে দিয়েছিল।

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শট পুটে সোনা জিতলেন ভারতের শচিন খিলারি

পুলিশ সূত্রে খবর, রাধা ও ববিতাকে নয়াদিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। রাধার বাড়ি উত্তরপ্রদেশের সীতাপুরে। অন্যদিকে, ববিতা আজমগড়ের বাসিন্দা। কুণাল ও সুমিত দু’জনেই হরিয়ানার সোনিপতের বাসিন্দা। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে, হামলার নেপথ্যে আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গোটা ষড়যন্ত্রের আরও তথ্য জানার চেষ্টা চলছে।

ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

নেই চাকরি, বিয়ের খরচ জোগাড় করতে সোনার হার ছিনতাই! গ্রেফতার হায়দরাবাদের যুগল

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

নাড়িও কাটা হয়নি! দশমীর রাতে ড্রেনে পড়ে সদ্যোজাত, কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবক, ভর্তি কল্যাণী এইমসে

এশিয়ান প্যারা গেমসে তীরন্দাজিতে যুগ্মভাবে সোনা জিতলেন শীতল দেবী ও তোমান কুমার

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২