‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলি অভিনেতা টাইগার শ্রফের উপরে গুলিবর্ষণকাণ্ডে বিস্ফোরক তথ্য জানতে পেরেছেন মুম্বইয়ের গোয়েন্দারা। ধৃত তিন দুষ্কৃতী জেরায় জানিয়েছেন, ‘টাইগার শ্রফ তাদের নিশানায় ছিলেন না। অন্য এক বিশিষ্ট ব্যক্তি খুনের উদ্দেশ্য নিয়েই মুম্বইয়ে এসেছিলেন।’ যদিও সেই বিশিষ্ট ব্যক্তি কে, তা খোলসা করেননি মুম্বই পুলিশের গোয়েন্দারা। তবে সূত্রের খবর, ওই বিশিষ্ট ব্যক্তি একজন বলি তারকা।

গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বইয়ের জুহুতে বলিউড নায়ক টাইগার শ্রফের উপরে প্রাণঘাতী হামলার চেষ্টা চলে। জ্যাকি শ্রফের পুত্রকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান টাইগার। হামলার পরেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে অনিল পণ্ডিতের এক ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আসে। তাতে গুলি চালানোর দায় স্বীকার করেন তিনি। ঘটনা নিয়ে দেশজুড়েই শোরগোল পড়ে যায়। ২৪ ঘন্টার মধ্যেই রাজস্থানের কোটা থেকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।তারা হলেন, হৃতিক ওরফে রোশন, হরিয়ানার সোনিপতের বাসিন্দা রেহান (১৮) এবং হরিয়ানারই বাসিন্দা ফুল সিং (১৮)।

মুম্বই গোয়েন্দা পুলিশের এক আধিকারিক মঙ্গলবার (২০ অক্টোবর) জানিয়েছেন, জেরায় তিন দুষ্কৃতী জানিয়েছে, টাইগার শ্রফকে মারতে নয়, অন্য এক বিশিষ্ট ব্যক্তিকে হত্যার সুপারি নিয়েই মুম্বইয়ে এসেছিল। ওই ব্যক্তি সচরাচর যেসব জায়গায় যাতায়াত করেন, সেগুলো পর্যবেক্ষণ করার পর তারা বুঝতে পারে, নিশানা সহজ লক্ষ্য হবে না। এরপর তারা টাইগার শ্রফকে নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। কারণ, ভক্তদের পোস্ট করা বিভিন্ন ভিডিও (রিলস) থেকে তারা জানতে পারে যে, টাইগারের কোনও পুলিশি নিরাপত্তা নেই। শ্রফ এবং তাঁর ভক্তদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোর ওপর নজরদারি শুরু করা হয়। হামলাকারীরা জানিয়েছে যে, টাইগার শ্রফকে হত্যার মাধ্যমে তারা বলিউডে আতঙ্ক ছড়িয়ে দিতে চেয়েছিল। মোট সাত রাউন্ড গুলি চালিয়েছিল। আরও গুলিবর্ষণের ইচ্ছা ছিল। কিন্তু বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাদ দিতে হয়।’

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩