পদ্মবিভূষণ পাওয়ায় চিরঞ্জীবীকে শুভেচ্ছা আল্লু অর্জুন-এনটিআর জুনিয়রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হওয়ায় চিরঞ্জীবীকে শুভেচ্ছা জানালেন এনটিআর জুনিয়র এবং আরআরআর পরিচালক এসএস রাজামৌলি। এনটিআর জুনিয়র এক্স হ্যান্ডেলে  লেখেন, ‘পদ্মবিভূষণ পাওয়ার জন্য, চিরঞ্জীবীকে অভিনন্দন। সেইসঙ্গে পদ্মবিভূষণ প্রাপকদের জানাই অভিনন্দন। আপনাদের এই পুরস্কার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।‘

অন্যদিকে পরিচালক এস এস রাজামৌলি এক্স হ্যান্ডেলে  লেখেন, ‘ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রাপক হওয়ার জন্য চিরঞ্জীবীকে জানাই অভিনন্দন। আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করেছে চিরঞ্জীবী।‘ এছাড়াও দক্ষিণী সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন এক্স-এ লেখেন, ‘পদ্মবিভূষণের মর্যাদাপূর্ণ সম্মানের জন্য চিরঞ্জীবীকে অভিনন্দন। তাঁর পরিবার, ভক্তদের জন্য এটি একটি গর্বের বিষয়। এই অর্জনে আমি খুব গর্বিত ও সম্মানিত বোধ করছি। আমাদের সবাইকে গর্বিত করার জন্য চিরঞ্জীবীকে  ধন্যবাদ।‘

চিরঞ্জীবী ছাড়াও অভিনেতা ও নৃত্যশিল্পী ব্যাজয়ন্তীমালা বালি এবং নৃত্যশিল্পী পদ্মা সুব্রহ্মণ্যমকেও দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এরপরেই উচ্ছসিত হয়ে চিরঞ্জীবী একটি ভিডিওতে বলেন, ‘এই খবর শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সত্যিই অভিভূত। এই সম্মানের জন্য আমি বিনীত ও কৃতজ্ঞ। মানুষ, দর্শক, ভক্ত আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে। এই সন্মানের জন্য আমি সকলের কাছে ঋণী।‘ উল্লেখ্য, চিরঞ্জীবী সবচেয়ে প্রভাবশালী এবং সফল অভিনেতাদের মধ্যে একজন । তেলুগু, হিন্দি, তামিল এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। সম্প্রতি চিরঞ্জীবীকে ভোলা শঙ্কর ছবিতে দেখা গেছে।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী