চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

নিজস্ব প্রতিনিধি:  বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপির তালিকায় দেখা যাচ্ছিল চমক। মাত্র কয়েকদিম আগেই শুরু হওয়া  প্রফেসর বিদ্যা ব্যানার্জি  টিআরপিতে বাজিপাত করেছিল। এই সপ্তাহতেও সেই ধারা অব্যহত রয়েছে।  স্টার জলসার পর্দায় শুরু
হয়েছে এই ধারাবাহিক যা শুরু থেকেই টেক্কা দিচ্ছে বাকিদের।  ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত, অর্ণব বন্দোপাধ্যায়। সিরিয়ালে স্বস্তিকা একজন দাপুটে অধ্যাপকের ভূমিকায় অভিনয় করছেন। এবং তাঁর অভিনয়ও ব্যপক প্রশংসিত হচ্ছে। সেই ফলই পাওয়া যাচ্ছে টিআরপিতে।  টিআরপির পর পর দুই সপ্তাহ দ্বিতীয় স্থান ধরে রাখল এই সিরিয়াল। শীর্ষ স্থান ধরে রাখল ‘পরশুরাম’ । বৃহস্পতিবার, প্রকাশ্যে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। দর্শকদের রুচির কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষ। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি।

রাজরাজেশ্বরী রাণী ভবাণী শুরু হওয়ার পর থেকেই টিআরপির শীর্ষাসনে জায়গা করে নিয়েছিল। পিছিয়ে গিয়েছিল পরশুরাম। কিন্তু কয়েক সপ্তাহ থেকে টিআরপিতে আমূল পরিবর্তন হয়েছে। পুরানো জায়গা ফিরে পেয়েছে পরশুরাম। তবে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ পরশুরামের ঘাড়ে নিস্বাস ফেলছে। এমনটাই বলছে টিআরপি। অন্যদিকে বহুদিনই প্রথম স্থান হারিয়েছে ‘পরিণীতা’। এ সপ্তাহের টিআরপিতে প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তৃতীয় পজিশনে রয়েছে পরিণীতা, চতুর্থস্থানে রয়েছে, রাঙামতী তীরন্দাজ।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ…

প্রথম: পরশুরাম ৭.০ (স্টার জলসা)

দ্বিতীয়: বিদ্যা ব্যানার্জি ৬.৯ (জি বাংলা)

তৃতীয়: পরিণীতা ৬.৫ (জি বাংলা)

চতুর্থ: রাঙামতী (স্টার জলসা) ৬.২

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার, চিরসখা ৬.০

ষষ্ঠ: জগদ্ধাত্রী ৫.৯

সপ্তম:  ফুলকি, আমাদের দাদামণি ৫.৭

অষ্টম : লক্ষ্মী ঝাঁপি, ও মোর দরদিয়া ৫.৫

নবম: কম্পাস ৫.১

দশম: তুই আমার হিরো ৫.০

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ