চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেক মৃত্যুদিনের একই সময়ে অলৌকিক ঘটনার সাক্ষী সংযুক্তা

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে ২৪ মার্চ আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যু এখনও বিশ্বাস করতে পারে না অভিনেতার পরিবার। প্রতিটা স্পর্শে স্বামীকে খোঁজেন সংযুক্তা, অভিনেতার স্ত্রী ও মেয়ে। নব্বইয়ের দশকে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান সারির নায়ক ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে যে ক্ষতটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, তা কোনদিনও ঢাকা পড়ার নয়।

কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে টলিউডে ব্রেক পেয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কিন্ত এক নিমেষেই সব শেষ, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬। প্রতিটা ক্ষণে ক্ষণে তাঁর স্মৃতি আঁকড়ে দিন কাটাচ্ছেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং কন্যা ডল। দেখতে দেখতে দু’বছর কেটে গেল অভিনেতার মৃত্যুর বয়স। রবিবার (২৪ মার্চ, ২০২৪) ছিল তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তবে এবার স্বামীর মৃত্যু বার্ষিকীতে মুম্বইয়ে কাটিয়েছেন সংযুক্তা। তিনি পেশায় একজন কর্পোরেট সেক্টরের উচ্চপদস্থ কর্মচারী। তাই সেখানেই স্বামীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছেন সংযুক্তা। সাঁইবাবার ভক্ত হওয়ার জন্যে মুম্বইয়ের সিড়ডিতে সাইবাবার মন্দিরে গিয়েছিলেন তিনি।

আর সেখানে গিয়েই তাঁর সঙ্গে অদ্ভূত ঘটনা ঘটে। একটি সংবাদমাধ্যমকে সংযুক্তা জানিয়ে ছেন, তিনি এখনও মনে করেন না যে, তাঁর স্বামী গত হয়েছে। অভিষেক তাঁদেরকে ছেড়ে শারীরিকভাবে চলে গেলেও মানসিকভাবে তাঁদের সঙ্গেই রয়ে গিয়েছেন। তাই প্রতি মুহূর্তে তাঁর উপস্থিতি টের পান তাঁরা। তবে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ২০২২ সালের ২৪ মার্চ দুপুরবেলা ঠিক ০১.২০ মিনিটে অভিষেক শেষে নিঃশ্বাস করেন। আর ২৪ মার্চ ঠিক একই সময়ে তিনি সাঁইবাবার মন্দিরে পৌঁছন। কারণ সেদিন তাঁদের মন্দিরে পৌঁছনোর কথা ছিল সন্ধ্যা ৬টার সময়। কিন্তু রাস্তা অদ্ভুতভাবে ফাঁকা থাকায় দুপুর ০১.২০ নাগাদ তাঁরা সিড়ডি পৌঁছে যান। তাই বিষয়টা অলৌকিক বলেই মনে হয়েছে তাঁর। এদিকে এবার হোলি সিড়ডিতেই কাটাবেন সংযুক্তারা। তারপর ফিরবেন মুম্বইয়ে।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ