IPL 2023 Update: মাঠ থেকে অনুষ্কাকে চুমু বিরাটের, KKR-সহ মালিক হয়েও ধোনির প্রশংসায় পঞ্চমুখ জুহি

রবিবার আইপিএলের ৩৩ নম্বর ম্যাচে কেকেআরকে ৪৯ রানের ব্যবধানে পরাজিত করে সিএসকে। এদিন কেকেআর-এর সহ-মালিক জুহি চাওলাও ধোনিকে নিয়ে দর্শকদের এত উন্মাদনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁদের প্রেমময় জীবন গোটা জাতির অনুপ্রেরণা। সম্প্রতি বেঙ্গালুরু চষে ফেলেছেন অনুষ্কা শর্মা। স্বামী বিরাট কোহলির খেলা দেখতে গিয়ে ফাঁক পেলেই স্থানীয় ধোসা, আইসক্রিম চেখে নিয়েছেন অভিনেত্রী, আবার কখনও ধোসাওয়ালাদের সঙ্গে জমিয়ে ছবি তুলেছেন। সম্প্রতি বিরাট-অনুষ্কার ব্যাঙ্গালুরু দর্শনের একাধিক ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেখানেই শেষ নয়। খেলার মাঠ থেকে গ্যালারির মধ্যেও দম্পতি বিরাট-অনুষ্কার চোখে চোখে কথা বলার একাধিক দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। বর্তমানে আইপিএলে হাড্ডাহাড্ডি খেলা চলছে দেশজুড়ে।

২৩ এপ্রিল কলকাতায় ছিল, কেকেআর বনাব চেন্নাই সুপার কিংস-এর ম্যাচ, তেমনি বেঙ্গালুরুরতে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্জ, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামে। খেলার একটি সময় বিরাট যখন একটি ক্যাচ ধরেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে থাকা অনুষ্কা স্বামীর সাফল্যে হাততালি দিচ্ছিলেন। আর স্ত্রীর এই উৎসাহ দেখে মাঠের মাঝখানে দাঁড়িয়েই বিরাট স্ত্রীর দিকে ছুড়ে দেন উড়ন্ত চুমু। লাজে রাঙা হয়ে যান অভিনেত্রী। সেই মুহূর্তের ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। রবিবার দুর্দান্ত খেলে বেঙ্গালুরুতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয় বিরাটের দল।

এদিকে কাল ইডেনেও ছিল চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে কেকেআরের রোমহর্ষক ম্যাচ। যদিও শেষমেশ জয়ের মুকুট পরেছে ধোনির দল। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভক্তদের কাছে শুধু একটি নাম নয়, আবেগও। রবিবার ইডেন গার্ডেনে আবারও দর্শকদের “ধোনি ধোনি” স্লোগানে ময় ময় হয়ে উঠল মাথা। কলকাতা কেকেআর-এর হোম গ্রাউন্ড হওয়ায়, ইডেনে ধোনি ধোনি রব এদিন কল্পনার অতীত ছিল। CSK-এর ট্রেডমার্ক হলুদ শার্টের ভক্তদেরও এদিন স্ট্যান্ডে ধোনিকে নিয়ে মেতে উঠতে দেখা যায়। আইপিএলের এই মৌসুমে কলকাতাকে বিরলভাবে হেরে যায় ধোনি বাহিনীর কাছে।

রবিবার আইপিএলের ৩৩ নম্বর ম্যাচে কেকেআরকে ৪৯ রানের ব্যবধানে পরাজিত করে সিএসকে। এদিন কেকেআর-এর সহ-মালিক জুহি চাওলাও ধোনিকে নিয়ে দর্শকদের এত উন্মাদনা এবং তাঁর দলের প্রতি এত ভালবাসা দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। জুহি চেন্নাই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের প্রশংসা করে বলেন, “চেন্নাই সুপার কিংস আজ ভাল খেলেছে। এমএস ধোনিকে অধিনায়ক হিসাবে খেলতে দেখা দুর্দান্ত অভিজ্ঞতা। পরের ম্যাচে সিএসকেকে সমর্থন করার জন্য অনেক লোক ছিল, আমরা ভেবেছিলাম আমরা চেন্নাই পৌঁছে গেছি।” সম্প্রতি ধোনি সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের আবেগপ্রবণ করে দিয়েছেন যখন তিনি বলেছিলেন যে “এটি আমার ক্যারিয়ারের শেষ পর্যায়।” এদিন জুহির সঙ্গে ইডেন গার্ডেনে দেখা যায়, বাংলা অভিনেত্রী ঋতাভরীকেও। 

 

 

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট