প্রকাশিত হল ‘Indian Police Force’এর ওয়েব টিজার

Share:

নিজস্ব প্রতিনিধি: সবাই সাবধান, শহরের আসছে নতুন পুলিশ অফিসার সিদ্ধার্থ মালহোত্রা। ব্যাপারটা কি? বলিউডের হার্টথ্রব, এই নায়ককে শেষ দেখা গিয়েছিল, ‘শেরশাহ’ ছবিতে, সেখানেও তিনি সৈনিক লুকে আবির্ভূত হয়েছিলেন। এবার তিনি আসছেন, পুলিশি লুক নিয়ে, তাও আবার জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির হাত ধরে, ডিজিটাল প্ল্যাটফর্মে। রোহিত শেট্টি পরিচালিত হাই-অ্যাকশনধর্মী ‘Indian Police Force’ ওয়েবসিরিজের মাধ্যমে এই প্রথম একজন পুলিশ নায়ক হিসেবে আবির্ভূত হতে চলেছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা।

মূলত, এই সিরিজটির মাধ্যমে সারাদেশে পুলিশ অফিসারদেরকে শ্রদ্ধা জানানো হবে। এই ছবি প্রসঙ্গে রোহিত শেট্টি বলেছেন, তিনি বরাবরই ভারতীয় পুলিশ বাহিনী নিয়ে কাজ করতে পছন্দ করেন। এবার অ্যামাজন প্রাইম কতৃপক্ষের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত। পাশাপাশি, এই ছবিতে তিনি প্রতিভাবান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করতে পেরেও ধন্য। সঙ্গে সিদ্ধার্থ এবং রোহিত উভয়ই এই সিরিজের মাধ্যমে, প্রথম ওটিটি দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন। আজকেই ‘Amazon Prime’ অনলাইন ওয়েব প্ল্যাটফর্মে এই সিরিজের প্রথম টিজার প্রকাশ পেয়েছে। 

অজয় ​​দেবগন, রণবীর সিং এবং অক্ষয় কুমারের পর এই প্রথম সিদ্ধার্থকে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সহিত রোহিত শেট্টি কপ মহাবিশ্বে প্রবেশ করছেন। এদিন টিজারটি শেয়ার করে, সিদ্ধার্থ ইনস্টাগ্রামে লিখেছেন, “যখন #RohitShetty স্যার অ্যাকশন বলেন, তখনই আমার ভেতরে আলাদা এনার্জি চলে আসে! অ্যাকশন রাজার সঙ্গে পুলিশ মহাবিশ্বে প্রবেশ করার জন্য আমি অবিভূত!”

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক