বিমান বিলম্ব হওয়ায় পাইলটকে মারধর যাত্রীর, ক্রুদ্ধ সোনু সুদ কী বললেন?

ভাইরাল ভিডিও থেকে একটি স্ক্রিনশট শেয়ার করে, সোনু সুদ তাঁর আতঙ্ক প্রকাশ করে লিখেছেন যে, শীঘ্রই বিমানকর্মীদের এই ধরনের যাত্রীদের থেকে আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা উচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র শীতের দংশনে গোটা দেশ কাবু। ঘন কুয়াশায় বিমান এবং ট্রেন চলাচল সবটাই ব্যহত। বিশেষ করে দিন কয়েক ধরেই ঘন কুয়াশার ফলে একের পর এক বিমান বাতিলের কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। গতকাল রাতে বিমান বিলম্ব থাকার কারণে ৩ ঘন্টা বিমানবন্দরে আটকে ছিলেন অভিনেতা সোনু সুদ। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এসে নিজেই জানান অভিনেতা। পাশাপাশি জানান যে, খারাপ আবহাওয়ার দায় একমাত্র ঈশ্বরের। তাই ক্ষুব্ধ হয়ে যাত্রীরা যেন বিমানকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে না ফেলে। কিন্তু তাই হল? আজ একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ইন্ডিগো বিমানে এক যাত্রীর হাতে শারীরিকভাবে নিগৃহীত হচ্ছেন পাইলট। সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তাণ্ডব শুরু করেছে।

পাইলটের অপরাধ, তিনি দেরি করে বিমান ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। ঘোষণা শুনেই ক্ষেপে গিয়ে ওই যাত্রী পাইলটের গায়ে হাত তুলে বসে। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে গোয়াগামী একটি বিমানে। গত কয়েকদিন ধরেই দিল্লির বুকে ঘন কুয়াশা বিমান চলাচল ব্যাহত করছে এবং হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছে। বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা যাত্রীদের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এর প্রভাবে দিল্লি থেকে গোয়াগামী বিমানটির পাইলটও দেরি করে ছাড়ার কথা ঘোষণা করেন। পরিস্থিতির কথা বিচার না করে তখন রীতিমতো আগুন হয়ে যান ওই যাত্রী। এরপরেই পাইলটকে শারীরিকভাবে নিগৃহীত করেন তিনি। এরপর অভিযুক্ত ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

ওই ব্যক্তির উপর ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা সোনু সুদও। ভাইরাল ভিডিও থেকে একটি স্ক্রিনশট শেয়ার করে, সোনু সুদ তাঁর আতঙ্ক প্রকাশ করে লিখেছেন যে, শীঘ্রই বিমানকর্মীদের এই ধরনের যাত্রীদের থেকে আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা উচিত। এই ঘটনার কয়েক ঘন্টা আগে, সোনু সুদ নিজেই ফ্লাইট বিলম্বের কারণে ৩ ঘন্টা বিমানবন্দরে আটকে থাকার কথা জানিয়ে লিখেছিলেন, “আবহাওয়া দেবতার নিজস্ব মেজাজ আছে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে!! গত ৩ ঘণ্টা ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছি বিমানবন্দরে। আমি জানি এটা কঠিন কিন্তু সবাইকে অনুরোধ করছি এয়ারলাইন্সের ক্রুদের সঙ্গে ভদ্র আচরণ করতে। তারা তাদের সেরা করছেন!”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…