আমেরিকায় ১৮ বছরের তরুণ বন্দুকবাজের হামলায় হত ১০

নিউ ইয়র্কের একটি সুপার মার্কেটে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক যুবক। মৃত ১০। বর্ণবিদ্বেষের জেরেই গুলি চালানো হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হামলার সাক্ষী আমেরিকা(USA)। ১৮ বছরের এক তরুণের বন্দুকবাজিতে(Firing) হত ১০। জখম বহু। তাদের সংখ্যা কত, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। হামলা হয়েছে নিউ ইয়র্কের(New York) একটি সুপার মার্কেটের(Super Market) সামনে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১৮ বছরের তরুণ গাড়ি থেকে নেমে প্রথমে পার্কিংলটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে প্রাণ হারান(Death) চারজন। আহত হন আরও ১০। এর পর সে সুপারমার্কেটে ঢুকে বদ্ধ উন্মাদের মতো গুলি চালাতে শুরু করে। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়। হতদের মধ্যে সুপারমার্কেটের এক নিরাপত্তারক্ষীও আছেন।হামলা চালাতে চালাতে সে লাইভ স্ট্রিমিং করে।

হামলা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে দেখে সে আত্মহত্যার চেষ্টা করলে এক পুলিশকর্মী অব্যর্থ লক্ষ্যভেদে তাঁর হাত থাকা বন্দুক ছিটকে মাটিতে পড়ে। মাটিতে পড়ে থাকা বন্দুক নিয়ে গলায় ঠেকাতে যাবে, এমন সময় পুলিশ ক্ষিপ্রতার সঙ্গে ওই যুবককে গ্রেফতার করে।এফবিআইয়ের স্পেশ্যাল এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া পরে সাংবাদিক সম্মেলনে জানান, কী কারণে হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর বিরুদ্ধে খুনের (ফার্স্ট ডিগ্রি মার্ডার) মামলা রুজু করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই হত্যালীলার বিষয়ে অবগত করা হয়েছে। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এফবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ণবিদ্বেষের জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ