সমুদ্রসৈকত থেকে ১৮ লক্ষ বছর আগের বিরল হাতির দাঁত খুঁজে পেল ১১ বছরের কিশোর

সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক অদ্ভূত জিনিসের খোঁজ পেল এক ১১ বছরের কিশোর। কুড়িয়ে পেল ১৮ লাখ বছর আগের এক বিলুপ্ত হাতিজাতীয় প্রাণীর দাঁত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ময়কর ঘটনা! সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক অদ্ভূত জিনিসের খোঁজ পেল এক ১১ বছরের কিশোর। কুড়িয়ে পেল ১৮ লাখ বছর আগের এক বিলুপ্ত হাতিজাতীয় প্রাণীর দাঁত। যা কিনা অত্যন্ত বিরল প্রজাতির জীবাশ্ম বলে দাবি বিশেষজ্ঞদের। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্যানুযায়ী, গত মে মাসে ইংল্যান্ডের সাফোকের ইপসউইচের কাছে উপকূলীয় গ্রাম বডসির ইস্ট লেন সৈকতে বেড়াতে গিতে বিরল হাতির দাঁতটি খুঁজে পেয়েছিল ১১ বছরের চার্লি অরচার্ড লাইল। 

বিশেষজ্ঞরা প্রায় ৪ ইঞ্চি চওড়া দাঁতটি পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে, এটি অ্যানানকাস আরভারনেনসিস (Anancus Arvernensis) নামের একটি বিলুপ্ত হাতিজাতীয় প্রাণীর পেছনের চোয়ালের দাঁত। যারা বর্তমানে আফ্রিকান বুশ হাতির বিলুপ্ত আত্মীয় প্রজাতির বলে স্বীকৃত। ওই কিশোরের এমন কীর্তিতে অবাক সমগ্র পশু বিশেষজ্ঞ। সূত্রের খবর, বুশ হাতির ওই আত্মীয় প্রজাতির হাতিরা প্রায় ১৮ লাখ বছর আগে পৃথিবীতে বিচরণ করত। ভাইরাল ছবিতে পাথরের মতো দেখতে দাঁতটির এনামেল অংশ দেখা গিয়েছে, যা লাখ লাখ বছর আগে খনিজ পদার্থে পরিণত হলেও এগুলো এখনও অক্ষত রয়েছে। তার মানে কতটা শক্তিশালী পশু ছিল অ্যানানকাস আরভারনেনসিস প্রজাতির হাতি।

ছেলের এই কীর্তিতে সাক্ষী চার্লির মা জানিয়েছেন, তাঁর ছেলে হাতিকে খুব ভালবাসে। মজার বিষয় হল, সেদিন সমুদ্রসৈকতে যাওয়ার ১০ মিনিট আগেও তাঁর ছেলে হাতিদের নিয়ে নানারকম আলোচনা করছিল। সেই আলোচনা করতে করতেই তাঁরা সমুদ্র সৈকতের ধারে হাঁটছিলেন। কিন্তু আচমকাই ঢেউয়ে ভেসে আসা একটি বস্তু তাঁরা দূর থেকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তা তুলে নেন। প্রথমে ভেবেছিলেন ওটা কোনও সাধারণ বস্তু। কিন্তু এর স্পর্শ সম্পূর্ণ আলাদা ছিল। ধারণা, হাতির দাঁতটি সম্ভবত রেড ক্র্যাগ নামের জীবাশ্ম সমৃদ্ধ উপকূলীয় চাপা ছিল। উপকূলীয় ক্ষয়ের পর সেটি ঢেউয়ে ভেসে আসে। তাঁদের কাছে এটি খুবই অবিশ্বাস্য। সমুদ্রসৈকতে হাঁটতে হাঁটতে প্রায় ১৮ লাখ বছর আগে কোনও প্রাচীন নিদর্শন খুঁজে পাবেন তাঁরা ভাবতে পারেননি। চার্লির এই অসাধারণ আবিষ্কার শিশুদের হাতে প্রাচীন নিদর্শন খুঁজে পাওয়ার আরও একটি সংযোজন। সম্প্রতি নরওয়েতে একদল শিক্ষার্থী মাঠে ঘুরতে গিয়ে ভাইকিং যুগের একটি বিরল তলোয়ার খুঁজে পেয়েছিল।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত