রুশ সেনার ১২.৮ কিমি লম্বা কনভয়, ধরা পড়ল উপগ্রহ চিত্রে   

উপগ্রহ চিত্রতে রুশ সেনাবাহিনীর একটা বিশাল কনভর ইজিয়াম শহর ও ডিনিপার নদীর চারপাশে দেখতে পাওয়া গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বুচা শহরের নৃশংসতার ছবি প্রকাশ্যে আসার পরেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এবার রুশ সেনারা ইউক্রেনের পূর্বদিকে হামলা চালাবে। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি প্রমাণ করেই রুশ সেনারা ইউক্রেনের পূর্বদিকে হামলা চালাতে তৎপর হয়েছে। উপগ্রহ চিত্রতে রুশ সেনাবাহিনীর একটা বিশাল কনভর ইজিয়াম শহর ও ডিনিপার নদীর চারপাশে দেখতে পাওয়া গিয়েছে। মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, রুশ সেনাবাহিনী ১২.৮ কিলোমিটার দীর্ঘ কনভয় ক্রমশ ইজিয়াম শহরের দিকে এগোচ্ছে।

অন্যদিকে, রুশ সেনাবাহিনীকে ইউক্রেন কড়া জবাব দিয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বোঝাই একটি ট্রাক ইউক্রেন সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে।ইজিয়াম শহরেও ইউক্রেন সেনা বাড়াতে শুরু করেছে। রাশিয়ার হামলায় ইতিমধ্যে ইজিয়াম শহরেরে টিভি টাওয়ার ধ্বংস হয়ে গিয়েছে। সেই ছবিও ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে।

কিয়েভ দেশের পূর্বদিকের বাসিন্দাদের আগেই সাবধান করে দিয়েছিল। এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বুচা শহরের নৃশংসতা আগেই প্রকাশ পেয়েছিল। আতঙ্কে পূর্ব ইউক্রেনের মানুষ এলাকা ছাড়তে শুরু করেন।

ইউক্রেনের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, রুশ সেনারা কিয়েভ দখলের চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। এরপরেই তারা পূর্ব ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রুশ আগ্রাসনের ৪৬ দিন পেরিয়ে গিয়েছে। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রাশিয়া ইউক্রেনের একাধিক এলাকা নির্দিষ্ট করে আবার হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, যুদ্ধে ২০ হাজারের বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে।

ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইউক্রেন। ইউক্রেনের একাধিক শহরকে রাশিয়া ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেনের প্রায় ৪৫ লক্ষ নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন। পাঁচ হাজারের বেশি ইউক্রেনের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তারমধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।   

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা