কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খনি থেকে সোনা তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। কলম্বিয়ায় একটি অবৈধ সোনার খনিতে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। দুর্গম এলাকা হওয়ার  কারণে উদ্ধারকাজ চালাতেও যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারীদের। সোমবার (১৯ অক্টোবর)  এই দুর্ঘটনার  খবর জানানো হয়েছে।    

 জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনো প্রদেশের সান্তা বারবারা দে ইস্কুয়ান্দে এলাকার একটি অবৈধ সোনার খনিতে সোমবার এই দুর্ঘটনা ঘটে। খনিতে ধস নামার জেরে মাটির নীচে চাপা পড়েন একাধিক শ্রমিক। মর্মান্তিক ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা। আহত হয়েছেন আরও ৭ জন।  দুর্ঘটনাস্থলে পৌঁছনো সহজ ছিল না উদ্ধারকারী দলগুলির পক্ষে। ঘন জঙ্গলে ঘেরা এই এলাকায় মূলত নৌকা অথবা ছোট বিমানে পৌঁছনো যায়। তার উপর ওই অঞ্চলে সক্রিয় রয়েছে সশস্ত্র অপরাধী গোষ্ঠী। সব মিলিয়ে উদ্ধারকাজ যথেষ্ট কঠিন হয়ে পড়ে। 

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

উল্লেখ্য, কলম্বিয়ায় অনুমতি ছাড়া খননকাজ চালানোর ঘটনা নতুন নয়। বিশেষত নারিনো প্রদেশে অবৈধ সোনার ব্যবসার পাশাপাশি মাদক পাচার ও তোলাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডেও সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, বিকল্প জীবিকার অভাবের কারণে বহু মানুষ ঝুঁকিপূর্ণ খননকাজের সঙ্গে যুক্ত হতে বাধ্য হন। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া এই ধরনের খনিতে কাজ করার ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

কথাবার্তায় সংযম রাখুন, নয়তো ভাল বন্ধুকে হারাতে পারেন, জানুন নবমী কার কেমন যাবে

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম