ফ্লোরিডার বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বন্দুকবাজের হামলা আতঙ্ক মার্কিন মুলুকে। ফ্লরিডার এক বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের এলোপাথাড়ি ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছে ২জন। গুরুতর জখম হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর গুলিতে জখম হয়েছেন বছর কুড়়ির বন্দুকবাজও। সূত্রের খবর, অভিযুক্ত যুবক ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া। স্থানীয় ডেপুটি শেরিফের ছেলে সে। পুলিশের প্রাথমিক ধারনা, মায়ের পুরনো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন অভিযুক্ত।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণের নাম ফিনিক্স ইকনার। কেন তিনি হঠাৎ গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে যে, শেরিফের দফতরে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সে দিক থেকে দেখলে আগ্নেয়াস্ত্র তাঁর হাতে যাওয়া অস্বাভাবিক ঘটনা নয়। পুলিশের গুলিতে আহত হয়ে অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে গুলি চলার পরেই বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। পড়ুয়াদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়। সংবাদমাধ্যম সিএনএন-এর তরফে প্রকাশিত একটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, এক তরুণ বিশ্ববিদ্যালয় চত্বরের দিকে হেঁটে যাচ্ছেন। তাঁর হাতে বন্দুক। যাঁরা পালানোর চেষ্টা করছেন, তাঁদের দিকেই এলোপাথাড়ি গুলি ছুড়ছেন ওই বন্দুকবাজ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া। তবে কীসের জেরে এই ঘটনা বিস্তারিতভাবে  তদন্ত করছে স্থানীয় পুলিশ প্রসাশন। তবে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে বলেই খবর।

পুলিশের তরফে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন। এর বেশি আর কিছু জানাতে চায়নি পুলিশ। প্রসঙ্গত, আমেরিকায় বন্দুকবাজের হামলা নতুন নয়। আগেও সেখানকার একাধিক জায়গায় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ২০ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা