গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি সেনার হামলায় মৃত্যু ২৪১ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : গাজায় হত্যালীলা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় মৃত্যু হয়েছে ২৪১ জন। আহত হয়েছেন ৩৮২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তরফে এই কথা জানানো হয়েছে।

ইজরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার গাজায় ১০০টি জায়গায় হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার ভোরে বিকট শব্দ শোনা গিয়েছে গাজা উপত্যকা থেকে। ইজরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি জানিয়েছেন, ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ আরও কয়েকমাস ধরে চলবে। যদিও ইজরায়েলের এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন প্যালেস্টাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গত ১১ সপ্তাহ ধরে গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হামাস গোষ্ঠীর লড়াই চলছে। এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে ২০ হাজার ৯১৫ জন। বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি মানুষ। ঘর ছাড়া হতে হয়েছে ১৮ লাখেরও বেশি মানুষকে। এর আগে গত ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে প্রথমে হামলা চালায় হামাস সংগঠন। এই ঘটনায় ১২০০ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছিলেন ৮ হাজার ৭৩০ জন। এরপরই এর পাল্টা জবাব দিতে শুরু করে ইজরায়েল। আড়াই মাসেরও বেশি সময় কেটে গেলেও ইজরায়েলি আক্রমণ এখনও বন্ধ হয়নি।

 

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা