গাজায় ইজরায়েলের হামলায় নিহত একই পরিবারের ২৫ সদস্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের হামলায় ক্রমেই ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে গাজা। গাজা উপত্যকায় গাজা সিটির সাবরা এলাকায় ফের ইজরায়েলের বিমান হামলা। এই হামলাতেই মৃত্যু হয়েছে একই পরিবারের প্রায় ২৫ জন সদস্যের। রবিবার এই হামলা চালানো হয়েছে।

ইজরায়েল গাজাকে সম্পূর্ণ দখল করার পরিকল্পনা করেছে। তারই অংশ হিসেবে চলেছে এই ধ্বংসলীলা। সাবরা এলাকাটি দখল ও ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ইজরায়েল ট্যাংক নিয়ে ওই এলাকার দিকে অগ্রসর হতে শুরু করেছে। রবিবার ভোরে ইজরায়েলি যুদ্ধবিমান থেকে সাবরা এলাকার বেশ কিছু বাড়িতে বোমা ফেলা হলেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বোমা বর্ষণের পর ধ্বংসস্তূপ থেকে প্রায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় থাকা পরিবারগুলি আশঙ্কা করছে যে, ধ্বংসস্তূপের নীচে আরও অন্তত ৫০ জন আটকা পড়ে থাকতে পারেন। জরুরি সেবা বিভাগের কর্মী ও স্থানীয় মানুষেরা উদ্ধার অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনি পরিবারটি তাঁদের পরিবারের বাকি সদস্যদের উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। হামলার শিকার পরিবারের এক সদস্য করুণ আর্তির সুরে বলেন, ‘আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজনকে জীবিত মাটির নীচে চাপা দেওয়া হয়েছে। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের আর্তচিৎকার শুনতে পেয়েও তাঁদের কাছে পৌঁছাতে পারছি না।’

এই প্রসঙ্গে উল্লেখ্য, গাজায় গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে নতুন করে হামলা নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলের সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৮৩ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি