পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের জেরে মৃত্যু ২৫ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের জেরে ধসের ফলে ঘর বাড়ি ভেঙে পড়া-সহ বিভিন্ন দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হল। সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে শনিবার এত গুলো মানুষের প্রাণহানি ঘটেছে। ওইদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রশাসনকে ত্রাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিদ্যুতের খুঁটিতে গাছ ভেঙে পড়ায় আহত হয়েছেন আরও ১৪৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি দুর্যোগ কবলিত এলাকায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

উল্লেখ্য এর আগে গত মে মাসে পাকিস্তানে তুষারধসে নারী ও শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়েছে তার আগে গত বছর অতিবৃষ্টির কারণে সে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই বন্যার সময় ৬৪৭ শিশুসহ অন্তত ১ হাজার ৭৩৯ জননের মৃত্যু হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় আরও তিন কোটি ৩০ লাখ মানুষ।

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার