Operation Kaveri: সুদানে আটকে পড়া ২৭৮ ভারতীয়কে নিয়ে জেদ্দায় রওনা ‘সুমেধা’র

মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা টুইট করে জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুদানে সেনা বনাম আধা সেনার লড়াইয়ের মাঝে আটকে পড়েছেন সেদেশে থাকা ভারতীয়রা। সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন কাবেরি (Operation Kaveri) শুরু করেছে ভারত সরকার। সোমবার ৫০০ ভারতীয় পোর্ট অফ সুদানে পৌঁছন। সেখান থেকে ভারতীয় সেনার নৌ যুদ্ধ-জাহাজ আইএনএস সুমেধা (INS Sumedha) ২৭৮ জনকে নিয়ে সৌদি আরবের জেদ্দার (Jeddah) উদ্দেশ্যে রওনা দিল। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা টুইট করে জানিয়েছেন।

জানা গিয়েছে, দুই সেনা বাহিনীর সংঘর্ষের মাঝে আনুমানিক ৩ হাজার ভারতীয় আফ্রিকার দেশটিতে আটকে পড়েছেন। ইতিমধ্যে গত সপ্তাহে কেরলের এক ব্যক্তির মৃত্যু হয়েছে সংঘর্ষের মাঝে পড়ে।

উল্লেখ্য সুদানে সেনা ও আধা সেনার সংঘর্ষ মঙ্গলবার একাদশতম দিনে পড়েছে। রাজধানী খার্তুমের পাশাপাশি অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। ওই সংঘর্ষের ফলে আটকে পড়েছেন চার হাজারের বেশি ভারতীয়। আটকে পড়া নাগরিকদের উদ্ধারে ইউক্রেনের মতোই সুদানে বিশেষ অভিযান চালানোর জন্য বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নির্দেশের পরেই শুরু হয়েছে বিশেষ উদ্ধার অভিযান অপারেশন কাবেরী। ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য জেদ্দায় বিমান বাহিনীর বিশেষ বিমানের পাশাপাশি পোর্ট অব সুদানে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমেধাকে প্রস্তুত রাখা হয়েছে।

কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের