গাজায় ইজরায়েলি হামলায় প্রাণহানি ২৯ হাজার ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি : গাজায় ইজরায়েলি সেনার হামলা এখনও অব্যাহত। এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার হামলায় মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। প্রতিদিন বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন ইজরায়েলি সেনার হামলায়। গাজায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই কথা জানা গিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার আক্রমণে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৮৫ জনের। আহত হয়েছেন ৬৮ হাজার ৮৩৩ জন প্যালেস্টাইন নাগরিক। গত ২৪ ঘণ্টায় গাজায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অন্তত দুশো জনেরও বেশি আহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গাজা ভূখণ্ডে ক্ষুধাও বেড়ে গিয়েছে। খাবার ভর্তি ট্রাক গাজা শহরে আসতেই প্রচুর মানুষ এলাকার জড়ো হতে শুরু করে। সেইসময়ই ইজরায়েলি সেনাবাহিনী গুলি চালাতে শুরু করে। সেই প্রাণভয়ে অনেকেই এলাকা ছেড়ে বেরিয়ে যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর প্রথম ইজরায়েলের মাটিতে হামলা চালায় হামাস গোষ্ঠী। ইজরায়েলি ভূখণ্ডে ঢুকে বেশ কয়েকজন ইজরায়েলি নাগরিককে অপহরণ করে রাখার অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে। এরপরই মধ্য প্রাচ্যের গোটা এলাকাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামাসের হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইজরায়েলি সেনা। গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইজরায়েলি সেনা। ইজরায়েলি সেনার হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজার বিভিন্ন এলাকা।

 

ডায়রিয়ায় আক্রান্ত ছেলে, বৃদ্ধা মা’কে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করানোর অভিযোগ

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের