ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে তৈরি নজিরবিহীন তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। গত জুন মাসে মাত্র আট দিনের ভয়াবহ দাবদাহে ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস মিলিয়ে ৩ হাজার ৭০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে  রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। যা সত্যিই বেশ চিন্তার। 

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গিয়েছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে, ইউরোপের স্বাভাবিক জলবায়ুর তুলনায় এই তাপমাত্রা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক এবং অসহনীয়। প্রবল গরমের কারণে বিদ্যুতের চাহিদা হু হু করে বেড়ে যায়।  পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেখা দেয় পরিবহণ ব্যবস্থায় সমস্যা।  স্বাস্থ্যব্যবস্থার ওপরেও ব্যপক চাপ পরে। চিকিৎসকরা জানিয়েছেন , যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চরম তাপপ্রবাহের ফলে সেই স্বাস্থ্য সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করে। বিশেষজ্ঞদের দাবি, এই তাপপ্রবাহ না হলে  অনেকেরই  মৃত্যু এড়ানো সম্ভব হতো। 

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে।  সে দেশের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, মাত্র আট দিনের দাবদাহে সেখানে ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশের বয়স ছিল ৪৫ বছরের বেশি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারি হিসাবে যে সংখ্যা উঠে এসেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা তার থেকেও বেশি হতে পারে।  বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে ১১ দিনে  সে দেশে ১ হাজার ২০০ জন মানুষের অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। স্বাস্থ্যমন্ত্রক   এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করে জানিয়েছে, দেশের ইতিহাসে গ্রীষ্মকালে এত বেশি মানুষের মৃত্যুর ঘটনা আগে কখনও ঘটেনি। নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণক জানিয়েছে, আট দিনের এই দাবদাহে সে দেশে অতিরিক্ত ৪৮০ জন নাগরিক  প্রাণ হারিয়েছেন। ওলন্দাজ প্রশাসনের তথ্যমতে, মৃতদের  বেশিভাগ মানুষের বয়স  ৮০ বছরের ঊর্ধ্বে।

কোন দেশে কত মানুষের মৃত্যু হয়েছে এবং তাঁদের বয়স কত দেখে নিন এক নজরে  

ফ্রান্স – ২,০২৫ জন (৪৫ বছরের বেশি বয়সী নাগরিক) 

বেলজিয়াম- ১,২০০ জন (৮৫ বছর বা তার বেশি বয়সী রয়েছেন ৫৩০ জন) 

নেদারল্যান্ডস – ৪৮০ জন (৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক) 

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

কেরিয়ারে মাইলফলক! বক্সঅফিসে ১১৩ কোটির গণ্ডি পেরোল ইমরানের ‘আওয়ারাপান ২’

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘টোদেই-তাংতা‘

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ৪ উপায়ে গাছ হবে সবুজ

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের