উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রক্ষকই ভক্ষক। ডাকাতি রোখার কথা যাদের, তারাই ডাকাতের সঙ্গে যোগসাজশে দুই চিনা নাগরিকের বাড়ি থেকে সর্বস্ব লুট করে পালালেন। সাঙ্ঘাতিক ঘটনাটি ঘটেছে ইসলামাবাদে। ইতিমধ্যেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতির ঘটনায় চার পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। আর ওই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

ইসলামাবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এফ-৭/১ সেক্টরের একটি বাড়িতে দুই চিনা নাগরিক ভাড়া রয়েছে, গত ২৯ অগস্ট থেকে বাড়িটিতে চার-চারবার ডাকাতির ঘটনা ঘটে। শুধু তাই নয়, জি-১০/৪ সেক্টরের এক চিনা নাগরিকের বাড়িতেও হানা দিয়ে ডাকাত দল ৮০ লক্ষ রুপি লুট করে নিয়ে যায়। পর পর ডাকাতির ঘটনায় তদন্তে নামে পুলিশ। আর তদন্তে নেমেই চমকে ওঠার মতো তথ্য হাতে পান তারা। তদন্তে জানতে পারেন, রাত ২টা ২০ মিনিট নাগাদ পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি বাড়িটিতে প্রবেশ করে গৃহকর্মীদের থাকার জায়গায় যান। তার পর একটি জানলা দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে দুই চিনা নাগরিককে বন্দুকের মুখে জিম্মি বানান। এর পরে ড্রয়িংরুমে থাকা আলমারি থেকে ২০ লাখ রুপি নগদ ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্ত করেন তদন্তকারীরা। এরপরই গ্রেফতার হন ওই সন্দেহভাজন পুলিশ আধিকারিকরা।

এবারেই প্রথম নয়, গত সেপ্টেম্বরে ইসলামাবাদে কর্মরত তিন পুলিশ সদস্য অন্য সহযোগীদের সঙ্গে মিলে একটি ডাকাত দল পরিচালনার সঙ্গে জড়িত অবস্থায় ধরা পড়েন। ১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনার তদন্তকালে তাদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। পুলিশের পোশাক পরে ইসলামাবাদের জি-১০/৪ সেক্টর এলাকায় দুই চিনা নাগরিকের বাড়িতে হানা দিয়ে ৮০ লাখ রুপি লুট করেছিলেন।

 

 

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক