ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি হল কি?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প। জানা গিয়েছে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা (ইউএসজিএস)। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৭০ কিলোমিটার (৪৩.৫ মাইল) গভীরে ছিল। ইউএসজিএস-এর দেওয়া তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে, যার জনসংখ্যা ৬২,০০০ এরও বেশক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।  ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ এলাকা। এর আগে  ফিলিপিন্সে দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যুর  খবর পাওয়া গিয়েছিল।  

ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি জেগে ওঠার পরেই এই ভূমিকম্প আঘাত হানল।  আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত  শুরু হওয়ার কারণে পার্শ্ববর্তী ১০ কিলোমিটার এলাকার আকাশ ঢাকে ছাইয়ের মেঘে। এলাকাজুড়ে জারি করা হয়  জরুরি সতর্কতা। আগ্নেয়গিরি আশেপাশের মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত, আগ্নেয়গিরিটি থেকে বুধবার ভোররাত ১:৩৫ মিনিটে প্রায় নয় মিনিটের জন্য অগ্ন্যুৎপাত হয় বলেই দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে। তারপর বুধবার সকাল ৯:২১ মিনিটে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়, যা থেকে প্রায় তিন মিনিট ধরে ৮ কিলোমিটার উঁচুতে ছাই নির্গত হয়। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মহম্মদ ওয়াফিদ বলেন, সোমবার থেকে “আগ্নেয়গিরির কার্যকলাপের উল্লেখযোগ্য বৃদ্ধি” রেকর্ড করার পর, সংস্থাটি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা