তুরস্কে ভয়ানক গুলির লড়াইয়ে নিকেশ ৬ আইএস জঙ্গি, নিহত ৩ পুলিশ কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার উত্তর-পশ্চিম তুরস্কে পুলিশের সঙ্গে ইসলামিক স্টেটের জঙ্গিদের সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্তা এবং ছয় জঙ্গির। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ১৩টি প্রদেশজুড়ে আইএসের সঙ্গে সম্পর্কিত আস্তানাগুলোতে রাতভর ১০৮টি পৃথক অভিযান চালিয়েছে। তখনই শুরু হয় গুলির লড়াই।

জানা গিয়েছে, ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালি জেলায় জঙ্গিরা লুকিয়ে থাকা একটি বাড়িতে পুলিশ অভিযান চালালে গুলির লড়াই শুরু হয়। অভিযান জোরদার করার জন্য পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনী পাঠানো হয়েছিল। রাস্তাতেও সংঘর্ষ শুরু হওয়ার কারণে এলাকার পাঁচটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে এবং সাধারণ নাগরিক এবং যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: নিলামে উঠছে ৭৫ বছর আড়ালে রাখা ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

গত সপ্তাহে, পুলিশ একসঙ্গে   বেশ কয়েকটি অভিযান চালিয়ে চরমপন্থী গোষ্ঠীর ১১৫ জন জঙ্গিকে আটক  করেছিল। অভিযোগ তারা  যারা ক্রিসমাস এবং নববর্ষ উদযাপনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তারা অমুসলিমদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এই প্রসঙ্গে উল্লেখ্য,  সাম্প্রতিক বছরগুলিতে তুরস্কে জঙ্গি গোষ্ঠী আইএস ধারাবাহিকভাবে মারাত্মক হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে ২০১৭ সালের ১ জানুয়ারী  নববর্ষ উদযাপনের সময় ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে গুলি চালানোয় ৩৯ জন নিহত হয়েছিলেন।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন