চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে নিহত অন্ততপক্ষে ৯

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: চ্যাম্পিয়ন্স ট্রফির আসর চলাকালীনই রক্তে ভিজল পাকিস্তানের মাটি। মঙ্গলবার (৪ মার্চ)  সন্ধ্যায় বান্নু সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি হামলায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ৯ জন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ আধিকারিকদের। ওই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী । শেষ পাওয়া খবরে জানা গিয়েছে সেনা এবং পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, বন্দুকযুদ্ধে কমপক্ষে চার জঙ্গিকে খতম করা হয়েছে।

খাইবার-পাখতুনখোয়া প্রদেশের এক সিনিয়র পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এদিন সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত বান্নু সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। সেনানিবাসের প্রবেশপথে দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ধাক্কা দেয়, যার ফলে বিশাল বিস্ফোরণ ঘটে। এর পরেই একাধিক জঙ্গি সেনা ঘাঁটির ভিতরে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের শব্দের পরে এলোপাথাড়ি গুলির শব্দে আতঙ্কে অনেকে ছোটাছুটি শুরু করে দেন।’

প্রথমটাতে খানিক হতচকিত হয়ে পড়েছিলেন সেনা সদস্যরা। তার পরে সম্বি‍ৎ ফিরে পেয়ে জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়তে শুরু করেন তারা। দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্যে লড়াই চলছে। ইতিমধ্যেই বান্নু সেনা ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে নিয়েছে হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী। সংগঠনটি ন্যাটোর বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানের তালিবানদের সাহায্য করেছিল।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ