পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পারিবারিক বিবাদ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই প্রমাণই মিলল ফের একবার। আমেরিকার আইওয়ার মাস্কাটিন শহরে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে চলল এলোপাথাড়ি গুলি। তাতেই মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ জন সদস্যের। পুলিশ জানিয়েছে গুলি চালানোর পর হামলাকারী নিজেও আত্মঘাতী হয়েছেন। গুলিকাণ্ডে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

এক বিবৃতিতে মাস্কাটিন পুলিশ বিভাগ জানিয়েছে, সোমবার (১জুন) আনুমানিক দুপুর ১২টা ১২ মিনিটে পার্ক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গুলি চালানোর খবর পাওয়া যায়। দ্রুত সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছিল।  উচ্চপদস্থ পুলিশকর্তারা ও জরুরি উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন  তাঁরা বাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে দেখতে পান। ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়। পরে অন্য একটি বাড়ি থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আরও দুজনের দেহ উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে অভিযুক্ত উইলিস ম্যাকফারল্যান্ডকে মিসিসিপি নদীর তীরে একটি  রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, পরিবারের সদস্যদের উপর গুলি চালানোর পরে অভিযুক্ত রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড আত্মহত্যা করেন।  

সন্দেহভাজন ওই ব্যক্তিই সকলকে গুলি করে খুন করেছেন বলে মনে করছে পুলিশ । প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গিয়েছে, এই ঘটনা একটি পারিবারিক বিবাদের জের ধরে ঘটেছে। মৃত সকলেই উইলিস ম্যাকফারল্যান্ডের পরিবারের সদস্য ছিলেন। তবে পুলিশ মৃতদের নাম বা বয়স প্রকাশ করেনি।  তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তির নামে আগেও অপরাধের রেকর্ড ছিল। এই গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।   

 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?