আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে আকস্মিক বন্যায় কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি বন্যাবিধ্বস্ত এলাকায় অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। খোঁজ নেই নেপাল পুলিশের ২৬ সদস্যেরও। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। বন্যাদুর্গতদের উদ্ধারে সেনার হেলিকপ্টার ব্যবহার kককরা হচ্ছে।

আজ বুধবার (২৬ অগস্ট) সকালে চিন সীমান্তবর্তী রাসুয়া জেলায় আচমকা ওই হড়পা বান নামে। বানের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি, বাজার, একের পর এক গাড়ি। রাসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিব্বতের পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা জলের তোড়ে নুয়াকোট ও ধাদিং জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র তথা ডিআইজি অবিনারায়ণ কাফেল জানিয়েছেন, ‘নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখনও পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ নেপাল পর্যটন বোর্ডের তরফে জানানো হয়েছে, বন্যায় বিপর্যস্ত এলাকায় ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন। ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) জানিয়েছে যে, অন্তত ছয়টি বড় জলবিদ্যুৎ ও বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে রয়েছে রাসুওয়াগাধি, চিলিমে, ত্রিশূলী ৩এ, ত্রিশূলী ৩বি হাব ২২০ কেভি সাবস্টেশন, ত্রিশূলী জলবিদ্যুৎ কেন্দ্র এবং দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্র। ফলে দেশজুড়ে বিদ্যু‍ৎ উ‍ৎপাদন ও সরবরাহ ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যার কারণে বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

নেপাল পুলিশ ও অন্যান্যদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিব্বত-সংলগ্ন হিমালয়-ঘেরা দেশটির বিভিন্ন জেলায় পাহাড়ি উপত্যকা দিয়ে তীব্র বেগে ঘোলা জলের স্রোত ধেয়ে আসছে। রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া আর্মড পুলিশ ফোর্স জানিয়েছে যে, তাদের সাতজন সদস্যও নিখোঁজ রয়েছেন।

 

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা