আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় হত ৯ পুলিশ কর্মী, আহত ১৩

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের জঙ্গি হামলায় প্রাণ গেল ৯ পুলিশ কর্মীর। গুরুতর জখম হয়েছেন আরও ১৩ জন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের শীর্ষ আধিকারিকদের। আজ সোমবার বালুচিস্তানের বোলানে টহলরত পুলিশ কর্মীদের ভ্যানে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। কোনও জঙ্গি সংগঠন অবশ্য এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি।

বালুচ পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ জানিয়েছে, এদিন সকালে রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কাচি জেলার সিবি শহরে টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। টহলদারি বাসে ২২ জন পুলিশ কর্মী ছিলেন। আচমকাই পিছন থেকে একটি  মোটরসাইকেলে এসে বাসটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান টহলদারি বাসে থাকা পুলিশ কর্মীরা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় একাধিক পুলিশ কর্মীকে। ঘটনার খবর পেয়েই পুলিশের বিশাল দল ঘটনাস্থলে পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নিহত ও আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কোনও জঙ্গি সংগঠন হামলার দায় না নিলেও পুলিশ আধিকারিকদের সন্দেহ এই ফিদায়েঁ বিস্ফোরণের পিছনে বালুচ ন্যাশনাল আর্মির হাত থাকতে পারে। গত কয়েক মাসে করাচি সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় পুলিশ ও সেনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।

Published by:

Share Link:

More Releted News:

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ