দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ukraine Crisis: তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণু যুদ্ধ, হুঙ্কার রুশ বিদেশমন্ত্রীর

HELSINKI, FINLAND - MARCH 3, 2020: Russia's Foreign Minister Sergei Lavrov during a press conference following a meeting with Finland's Foreign Minister Pekka Haavisto at the House of the Estates. Vitaly Belousov/POOL/TASS Ôèíëÿíäèÿ. Õåëüñèíêè. Ìèíèñòð èíîñòðàííûõ äåë ÐÔ Ñåðãåé Ëàâðîâ âî âðåìÿ ïðåññ-êîíôåðåíöèè ïî èòîãàì âñòðå÷è ñ ìèíèñòðîì èíîñòðàííûõ äåë Ôèíëÿíäèè Ïåêêîé Õààâèñòî â Äîìå ñîñëîâèé. Âèòàëèé Áåëîóñîâ/POOL/ÒÀÑÑ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। কার্যত মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে রাশিয়া এবং আমেরিকাসহ বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলি। পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর বুধবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা উসকে দেওয়ার পাশাপাশি আমেরিকাসহ রাশিয়ার বিপক্ষে দাঁড়ানো দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, তা পরমাণু যুদ্ধের রূপ নেবে এবং ফলাফল হবে ভয়ঙ্কর।’

গত বৃহস্পতিবারই মার্কিন তাঁবেদার হিসেবে পরিচিত ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। বুধবার সাতদিনে পা রাখল সেই অভিযান। ইউক্রেনে হামলার পরেই রাশিয়াকে একঘরে করতে ও চাপ বাড়াতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পাশাপাশি আকাশপথও বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক দেশ। কিন্তু তাতে দমানো যাচ্ছে না রাশিয়াকে। উল্টে মঙ্গলবার থেকে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে রুশ সেনা।

শত্রু রাশিয়াকে শিক্ষা দিতে ইউক্রেনকে যুদ্ধাস্ত্রের পাশাপাশি গোপনে পরমাণু অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর সেই খবর জানাজামনি হতেই এবার দুই শত্রু দেশকে লক্ষ্য করে সরাসরি হুঙ্কার ছুড়েছেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ।

রুশ বার্তা সংস্থা ‘আরটি’র প্রতিবেদন অনুযায়ী, বিদেশ মন্ত্রী লাভরভ কোনও রাখঢাক না রেখে এদিন বলেছেন, ‘ইউক্রেন যদি পরমাণু অস্ত্র অর্জন করতে সক্ষম হয়, তাহলে তা হবে রাশিয়ার জন্য ‘সত্যিকারের বিপদ’। কিছুতেই ইউক্রেনকে সেই সুযোগ দেওয়া হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তাহলে তা পরমাণু যুদ্ধের দিকেই এগোবে এবং সেই যুদ্ধের ফলাফল হবে ধ্বংসাত্মক।’ গতকাল মঙ্গলবার জেনেভা সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে সাফাই দিতে গিয়ে লাবরভ বলেছিলেন, ‘ইউক্রেন যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য হামলা চালানো হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ