নৃশংসতার চূডা়ন্ত, ২৯টি কুকুরকে গুলি করে খুন, তোলপাড় সোশ্যাল মিডিয়া

তোলপাড় সোশ্যাল মিডিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথাতেই আছে মানুষের থেকে হিংস্র জীব আর কিছু হয় না। সেটা যে নিছক কথার কথা নয়, সেটা আরও একবার প্রমাণিত হল।

কাতারে সারমেয়দের (dogs) জন্য সংরক্ষিত এলাকায় ঢুকে পরপর ২৯টি কুকুরকে গুলি করে মেরে ফলে অজ্ঞাতপরিচয় একদল বন্দুকবাজ (attacker)। গুলিতে মারাত্মক জখম বেশ কয়েকটি সারমেয়। এদের মধ্যে কয়েকটি সারমেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযোগ, একটি শিশুকে সারমেয় কামড় দিয়েছে। তার বদলা হিসেবে সে কয়েকজন বন্দুকবাজকে নিয়ে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালায়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা ভাইরাল হতেই নড়ে চড়ে বসছে প্রশাসন (https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgistration) । বন্দুকবাজ ও তাঁর সঙ্গীদের খুঁজে শুরু হয়েছে তল্লাশি।

কাতারের একটি স্বেচ্ছাসেবী (Self help group) সংগঠন এই পাশবিক ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, সারমেয়দের জন্য সংরক্ষিত এলাকা পাহাড়া দেওয়ার জন্য রক্ষী মোতায়েন থাকলেও ওই জান্তব ব্যক্তি এবং তাঁর সঙ্গীসাথীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (arms) থাকায় তারা ভয় পেয়ে যায়। বাধা দিলে মরতে হবে, এই আশঙ্কায় তারা পথ ছেড়ে দাড়ায়। বিনা বাধায় সংরক্ষিত এলাকায় ঢুকে নির্বাচারে অবলা পশুদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। নৃশংসতার হাত থেকে সারমেয় শাবকেরাও রক্ষা পায়নি। নির্বিবাদে গুলি করে তারা হর্ষোল্লাসে সংরক্ষিত এলাকা থেকে চলে যায়।

পরে সোশ্যাল মিডিয়া (social media) ঘটনার কথা ভাইরাল হতেই পশুদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন পথে নামে। তারা ওই ব্যক্তির গ্রেফতারের দাবি তোলে। সূত্রের খবর, ওই নৃশসংকে ধরতে শুরু হয়েছে তল্লাশি।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি