ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বাড়ি ভেঙে মৃত ১, সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সাতসকালে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।  এর জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কম্পনের জেরে  একাধিক বাড়ি ভেঙে পড়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন কয়েকজন।

জানা গিয়েছে স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে ভূমিকম্পের উৎসস্থল মাজু দ্বীপের কাছে মলুকা সাগরে। এই এলাকাটি টারনাটে থেকে প্রায় ১১৯ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।  ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিলোমিটারের মধ্যে কম্পন হয়েছিল। সমুদ্রে প্রায় আড়াই ফুটের ঢেউ দেখা দেয়। ভূমিকম্পের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। একটি বড় বাড়ির নিচে চাপা পড়েছিলেন এক ব্যক্তি। তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী, ভারতীয় সময়ে সকাল ৪:১৮ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের পর হাওয়াই-এ অবস্থিত প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করেছে। শুধু ইন্দোনেশিয়াই নয়, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার উপকূলেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যখন ভূমিকম্পটি হয়, তখন তিনি বাড়ির মধ্য়েই ছিলেন। আতঙ্কিত সকলেই বাড়ির বাইরে চলে আসেন। প্রথমে বাড়ির দেওয়ালগুলো কাঁপতে থাকে। এক মিনিটের বেশি সময় ধরে কম্পনটি অনুভূত হয়েছে।

উল্লেখ্য,২০০৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৯.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছিল। তার প্রভাব পড়েছিল সর্বত্র। সেই কম্পনের জেরে সুনামি হয়। সুনামিতে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এবারের কম্পনের মাত্রা তত বেশি না হলেও সতর্কতা রয়েছে।


শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য