চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানের দরজা খুলে ডানায় দিব্যি হাঁটাহাটি

আন্তর্জাতিক ডেস্ক: বিমান সবে রানওয়ের মাটি স্পর্শ করেছে। যাত্রীরা নামার জন্য প্রস্তুত। মাইকেও ঘোষণা হয়েছে। বিমান সবে ট্যাক্সি বে-তে প্রবেশ করেছে। এক যাত্রী আচমকাই উডা়নের দরজা খুলে ডানায় উঠে দিব্যি হাটাহাটি করতে শুরু করেন। বাকি যাত্রীরা ওই দৃশ্য দেখে বিস্মিত হয়ে পডে়ন।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইউনাইটেড সংস্থার ২৪৭৮ উড়ানে। বিমানটি সান দিয়েগো থেকে শিকাগো অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন ম্যারি এলেন ইগেলটন। তিনি জানিয়েছেন, ’শিকাগো রানওয়েতে অবতরণের পর আমরা সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আচমকা দেখি মাঝের আসনে বসে থাকা এক ব্যক্তি গটগট করে এমার্জেন্সি দরজা খুলে বিমানের ডানার ওপর নিশ্চিন্তে চলে-ফিরে বেড়াচ্ছেন। আমরা সকলে চিৎকার করে উঠি। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে অনুমান করে বিমান সেবিকারা তাকে বেশ কয়েকবার সাবধান করে দেন। কিন্তু কে শোনে কার কথা। সে অবলীলায় নিজের কাজ চালিয়ে যাচ্ছিল।’

ইতোমধ্যে পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করলে এটিসি পুলিশের সঙ্গে কথা বলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিমান ট্যাক্সি-বে-তে দাঁড়ালে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। কী কারণে এই আচরণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিমান সংস্থার তরফ থেকে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে, এদিন সকালে ইউনাইটেড ২৪৭৮ বিমানের এক যাত্রী জরুরি নিষ্ক্রমণের দরজা খুলে ডানায় হাঁটাহাটি শুরু করে। খবর পেয়ে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ