যত কাণ্ড কাঠমাণ্ডুতে, নিজের রেকর্ড নিজেই ভাঙেন শেরপা

শেরপার বাড়ি নেপলাে

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: একবার নয়। ২৬ বার। এভারেস্টের চূড়া স্পর্শ করে বিশ্ব রেকর্ড তৈরি করলেন ৫২ বছরের কামি রিতা শেরপা। কামি রিতার বাড়ি নেপালে।

কাঠমাণ্ডুর পর্যটন দফতরের ডিরেক্টর জেনারেল তারানাথ অধিকারী জানিয়েছেন, ৫২ বছরের কামি রিতা শেরপা শনিবার ৮,৪৮৮.৮৬ মিটার উচ্চতায় পৌঁছন। তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। যে পথ ধরে কামি রিতা এভারেস্টের চূড়ায় পৌঁছন, সেই পথটি আবিষ্কার করেন দুই পর্বতারোহী স্যর এডমন্ড হিলারি এবং তেজনিং নোরগে। সেটা ১৯৫৩ সালের ঘটনা।

স্বামীর এই জয়ে খুশি তাঁর স্ত্রী। পাহাড়ের প্রতি স্বামীর এই ভালোবাসায় তিনি মুগ্ধ। আর এই বয়সেও কামি রিতা পর্বতাভিযান থাময়ি না দেওয়ায় রীতিমতো বিস্মিত তাঁর  স্ত্রী।

চলতি বছর নেপাল এভারেস্ট অভিযানের জন্য ৩১৬টি পারমিট ইস্যু করেছে। গত বছর সেটা ছিল ৪০৮। আবার এই পর্বতাভিযান ভয়াবহ ঘটনারও সাক্ষী। ২০১৯ সালে বহু পর্বতারোহীর মৃত্যু হয়।

তবে পরিবেশ সংরক্ষণকারীরা এই অভিযান নিয়ে আপত্তি তুলছে। তাদের অভিযোগ, পর্বতারোহীরা অভিযানে গিয়ে এভারেস্টের পরিবেশ নষ্ট করে ফেলছেন। দেখা গিয়েছে, তারা তাদের সঙ্গে থাকা প্যাকেট, প্লাস্টিকের বোতল সেখানে ফেলে রেখে চলে আসছেন। ফলে সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে।

জানা গিয়েছে, ১৯৫৩ সাল থেকে এ পর্যন্ত ১০, ৬৫৭ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন মানুষ। এভারেস্টের চূড়ায় আরোহণ করতে গিয়ে মৃত্য়ু হয়েছে ৩১১ জনের। অধিকাংশ মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, অভিযানে যেতে গেলে যে সব নিয়ম মেনে চলতে হয়, বহু ক্ষেত্রেই অভিযাত্রীরা  তা মেনে চলেননি। 

আরও পড়ুন চা-পাতা ছাড়াই তৈরি হয় ২১০ রকমে চা

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য