লাহোরে আক্রমণ চালিয়ে ৫০ পাক সেনাকে হত্যা আফগান বাহিনীর, রিপোর্টে প্রকাশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিমান বাহিনী রবিবার হামলা চালিয়েছে পাকিস্তানের লাহোর শহরে। ১২ অক্টোবর কাবুলের টোলো নিউজ এই খবর জানিয়েছে। গণমাধ্যমটির দেওয়া প্রতিবেদন অনুসারে আফগান-পাক সীমান্তের কাছে তালিবান অবস্থানগুলিতে পাকিস্তানের চালানো আক্রমণের প্রতিশোধ স্বরূপ এই হামলা করা হয়েছে বলে অভিযোগ। যদিও তালিবান কর্মকর্তারা এই অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। টোলো নিউজ তাদের দেওয়া প্রতিবেদনে আরও বলেছে যে আফগানিস্তানের সঙ্গে সীমন্ত সংঘর্ষে কমপক্ষে ৫০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালায়। পাকিস্তান দাবি করে ওই হামলায় সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে। তারপর থেকেই উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে। তালিবান সরকার রবিবার দাবি করেছে তারা পাকিস্তানের মোট ৫৮ জন সেনাকে হত্যা করা হয়েছে। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে।

দাবি দাওয়াতে পিছিয়ে নেই পাকিস্তানও। পাক সরকারের বলছে তারা অন্তত ৫০ জন তালিবান যোদ্ধাকে হত্যা করেছে। সেই সঙ্গে তালিবান যোদ্ধারা বেশ কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে খারচার ফোর্ট, কিলা আব্দুল্লাহর নতুন অঞ্চল মানোজাবা ব্যাটেলিয়ানের সদর দফতর এবং দুররানি ক্যাম্প সহ একাধিক ঘাঁটি।

প্রসঙ্গত,  ২০২৪ সালে পাকিস্তানের ৯০% সন্ত্রাসী হামলা আফগানিস্তানের সীমান্তবর্তী, খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশে। একাধিক সশস্ত্র গোষ্ঠী পাশতুন এবং বালোচসহ সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবি নিয়ে সামরিক আধিকারিকদের উপর আক্রমণ শানাচ্ছে । ইসলামাবাদের দাবি বেশিরভাগ হামলার পেছনেই তালিবানরা জড়িত রয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য