হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

আফগানিস্তানে মহিলাদের 'হিজাব' পরা নিয়ে ফের বাড়াবাড়ি শুরু করেছে তালিবান শাসক। যে ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামছেন মহিলারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানে মহিলাদের ‘হিজাব’ পরা নিয়ে ফের বাড়াবাড়ি শুরু করেছে তালিবান শাসক। যে ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামছেন মহিলারা। পুলিশের নির্মম অত্যাচারে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষদের। জানা গিয়েছে, সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশে হিজাব পরার বাধ্যবাধকতা নিয়ে মহিলাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অভিযান নেমেছে। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। তাতেই হাড়হিম ঘটনা ঘটেছে। প্রতিবাদী জনতার উপর নিরাপত্তা বাহিনীদের বলপ্রয়োগে মৃত্যু হয়েছে দুইজনের। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদ সূত্রের খবর, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাজা গুলি ছুঁড়ছে আফগান নিরাপত্তা বাহিনী। শুন্যে গুলি ছুঁড়ছে। জনতাদের নানাভাবে আক্রমণ করছে। চাবুক দিয়ে মারধর করছে মহিলাদের। আন্দোলনে মহিলাদের পাশাপাশি পুরুষরাও অংশ নিয়েছেন। তাঁরা নিরাপত্তা বাহিনীদের হাতে মার খাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, পুলিশ বিক্ষোভকারী দের উপর লাঠি, ধারালো অস্ত্রও প্রয়োগ করেছে। আন্দোলন রুখতে বিক্ষোভকারীদের মারধর করছে। তাঁদের লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। যাতে অনেক মানুষ আহত হয়েছেন এবং দুইজন নিহত হয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর মারের হাত থেকে বাঁচার জন্যে মহিলারা চিৎকার করছেন। যন্ত্রণায় কাটা মুরগির মতো ছটফট করছে।

যদিও নিহতের কথা পুরোপুরি অস্বীকার করেছে তালিবান পুলিশ প্রশাসন। হেরাত পুলিশ কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, জনশৃঙ্খলায় বিঘ্নিত করার কারণে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই মহিলা দের পোশাক, শিক্ষা ও কর্মসংস্থানের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে তালিবান প্রশাসন। দীর্ঘ দিন ধরেই এই নিয়ে প্রতিবাদ করছে মানবাধিকার সংগঠনগুলো। নারীদের যাতে বাইরে থেকে দেখা না যায় তাই প্রতিটি বাড়ির দেওয়াল উচু করতে বলা হয়েছে। নারীদের ক্রিকেট করা বন্ধ করা হয়েছিল। বেতার কেন্দ্র তুলে নেওয়া হয়েছিল। পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছিল। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের বাইরে হয়ে কাজ করতেও নিষেধ করা হয়েছে। 

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক