আটকে পড়া বিদেশিদের স্বদেশে ফেরার সুযোগ দিতে খুলে দেওয়া হল কাঠমান্ডু বিমানবন্দর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত নেপালে বন্ধ রাখা হয়েছিল কাঠমান্ডু বিমানবন্দর। আটকে পড়েছিলেন বহু বিদেশি পর্যটক। বিমানবন্দর বন্ধ করার ২৪ ঘণ্টা পর ফের চালু করা হল কাঠমান্ডুর বিমানবন্দর। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রিভুবন বিমানবন্দরে আজ বুধবার থেকে যাত্রী পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে।

একটি অফিসিয়াল বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা  জানাচ্ছি যে প্রতিকূল পরিস্থিতির কারণে স্থগিত থাকা বিমানগুলি এখন প্রত্যাহার করা হবে, যা আজ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে করা হয়েছে। ফ্লাইটের জন্য বিমানবন্দরে থাকা যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা তাদের নিজ নিজ বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ  করুন এবং যাত্রার সময়ে  অফিসিয়াল বিমান টিকিট এবং পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসুন। নেপালে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।” 

 সোশ্যাল মিডিয়া ব্যান ঘিরে বিগত কয়েকদিনে উত্তাল হয়ে অঠে নেপাল। মঙ্গলবার তুমুল বিক্ষোভে উত্তাল হয়েছিল হিমালয়ের দেশ নেপাল। সংঘর্ষে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫০০ জনের বেশি। পরিস্থিতি সামাল দিতে বন্ধ রাখা হয়েছিল নেপালের ত্রিভুবন বিমানবন্দর। নেপালের সেনাবাহিনী বিমানবন্দরের দখল নিয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পুনরায় খুলে দেওয়া হল বিমানবন্দর। নেপালের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সেনাবাহিনী। ইতিমধ্যে কাঠমান্ডু সহ নেপাল জুড়ে লুটপাট, অগ্নিসংযোগ এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ডে জড়িত ২৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

তবে নেপালের বিমানবন্দর পুনরায় চালু হওয়া সত্ত্বেও, ভারতীয় বিমান সংস্থাগুলি সতর্ক রয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো উভয়ই ১০ সেপ্টেম্বর বিমান পরিষেবা বাতিল করেছে। এয়ার ইন্ডিয়াও কাঠমান্ডুতে তাদের কার্যক্রম সম্পূর্ণ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও আপডেট দেবে। 

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক