পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভের মাঝে পেশোয়ারে নিহত ৪

পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পেশোয়ারের বিভিন্ন ভবন, রেডিও পাকিস্তানের ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইমরান খানের গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভের মাঝে পেশোয়ারে ৪ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পেশোয়ারের বিভিন্ন ভবন, রেডিও পাকিস্তানের ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ৪ জন পিটিআই সমর্থকের মৃত্যুর পর বিক্ষোভের মাত্রা ক্রমশ বাড়ছে সেদেশে।

পেশোয়ারে ৪ জন ইমরান সমর্থক নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছেন। খোরাসান ডায়েরির সাংবাদিক ইফতিখার ফিরদৌস এই তথ্য জানিয়েছেন। মৃতদেহগুলি লেডি রিডিং হাসপাতালে (Lady Reading Hospital) নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জখম বিক্ষোভকারীদেরও ওই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতদের মধ্যে অনেককে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, শহরে রাস্তার পরিস্থিতি আরও ক্রমশ খারাপ হচ্ছে। জিও নিউজ (Geo News) জানিয়েছে, পেশোয়ারে অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তানের অফিসে (Associated Press of Pakistan) আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের লেডি রিডিং হাসপাতালের তরফে জানানো হয়েছে, আহত ব্যক্তিদের পা এবং হাতে গুলি লেগেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!