সংখ্যালঘু বিরোধী তকমা মুছতে পোপকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, অপুলিয়া: তাঁর জমানায় ভারতের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা বারংবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বিভিন্ন জায়গায় গির্জা থেকে শুরু করে সংখ্যালঘুদের উপাসনাস্থল আক্রান্ত হয়েছে। সংখ্যালঘু বিরোধী ‘তকমা’ জুটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়ে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সংখ্যালঘুদের বিমুখতার কারণে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা মেলেনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সেই সংখ্যালঘু বিরোধী তকমা মুছতে কোমর কষে ঝাঁপালেন নরেন্দ্র মোদি। শুক্রবার অপুলিয়ায় জি-৭ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন। এমনকি গলা জড়াজড়ি করার পাশাপাশি পোপকে ভারত সফরের আমন্ত্রণও জানালেন। পোপের সঙ্গে সাক্ষা‍ৎ এবং গলা জড়াজড়ির ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডও করেছেন প্রধানমন্ত্রী।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ করে কেরল এবং অন্ধ্রপ্রদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশে পেতে চেষ্টার কসুর করেননি নরেন্দ্র মোদি। কেরলে গিয়ে ধর্মান্তকরণে অভিযুক্ত খ্রিস্টান পাদ্রিদের সঙ্গে সাক্ষা‍ৎ করার পাশাপাশি ছবি তুলতেও দ্বিধা করেননি। যদিও কোনও লাভ হয়নি। কেরলের ত্রিশূর বাদে অন্য কোনও আসনে জিততে পারেননি  তামিলনাডু থেকে শূন্য আসনে ফিরতে হয়েছে। দক্ষিণ গোয়া-সহ খ্রিস্টান অধ্যুষিত আসনগুলিতেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংখ্যালঘুরা যে মোদিকে ভরসা করেন না, লোকসভার ভোটেই তার প্রমাণ মিলেছে।

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে গত বৃহস্পতিবারই প্রথম বিদেশ সফরে ইতালি এসে পৌঁছেছিলেন মোদি। যুদ্ধবাজ দেশগুলির সংগঠন হিসাবে পরিচিত জি-৭ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন চলছে অপুলিয়ায়।  ওই সম্মেলনে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন আয়োজক দেশ ইতালির প্রধানমন্ত্রী তথা কুখ্যাত যুদ্ধবাজ হিসাবে পরিচিত জজিয়া মেলোনি। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলনের দ্বিতীয় দিনে অপুলিয়ায় হাজির ছিলেন পোপ ষোড়শ ফ্রান্সিস। সম্মেলনের এক ফাঁকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন মোদি। বেশ খানিকক্ষণ কথাও হয় দুজনের। গলা জড়াজড়িও করেন দু’জনে। ওই সাক্ষাতের সময়েই পোপকে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা,মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক