পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫২

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। শুক্রবার বালুচিস্তানের মাস্তুংয়ের এক মসজিদে ধর্মীয় জমায়েত চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ভয়াবহ বিস্ফোরণে এক পুলিশ আধিকারিক-সহ ৫২জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৫০ জনের মতো। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

মাস্তুংয়ের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম জানিয়েছেন, ঈদ-ই-মিলাদুন উৎসব উপলক্ষ্যে আলফালাহ রোডে মদিনা মসজিদের সামনে এদিন সকালে জড়ো হয়েছিলেন কয়েকশো ধর্মপ্রাণ মুসলিম। শোভাযাত্রা শুরুর আগেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ছিন্নভিন্ন হয়ে যান অনেকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বহু মুসল্লি। প্রাণভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। বিস্ফোরণের পরেই যুদ্ধকালীন ভিত্তিতে শুরু হয় উদ্ধারকার্য। আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এখনও পর্যন্ত এক পুলিশ আধিকারিক-সহ ৫২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫০ জনের বেশি।

মাস্তুংয়ের জেলা স্বাস্থ্য আধিকারিক আবদুল রাজ্জাক শাহি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিস্ফোরণে গুরুতর জখমদের দুটি হাসপাতালে চিকি‍ৎসা চলছে। ওই দুটি হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকি‍ৎসক-সহ স্বাস্থ্য কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করা হয়েছে। মাস্তুং জেলা হাসপাতাল ও শহিদ নবাব ঘাউস বক্স রা্য়সানি মেমোরিয়াল হাসপাতালে চিকি‍ৎসাধীন বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।’

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’