নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরের একাংশ দখল প্যালেস্তানিয় বিক্ষোভকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন মুলুকে ইজরায়েল বিরোধী বিক্ষোভ ক্রমশই ছড়াচ্ছে। গতকাল শুক্রবার প্যালেস্তানিয় বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরের একাংশ দখল করে নেন। এমনকি প্রধান প্রবেশ পথে প্যালেস্তাইনের ব্যানার টাঙিয়ে দেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করে। তবে কত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে অবশ্য পুলিশের তরফে কিছু জানানো হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে এক ঘন্টা আগেই জাদুঘর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গাজায় ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-অধ্যাপকরা যেমন বিক্ষোভে সামিল হয়েছেন, তেমনই বহু সামাজিক –ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যররাও বিক্ষোভ দেখিয়ে চলছেন। বিক্ষোভ সামলানে কঠোর দমন-পীড়নের পথে হেঁটেছে বাইডেন প্রশাসন। ফলে পরিস্থিতির  আরও অবনতি ঘটছে।

গতকাল শুক্রবার ‘উইদিন আওয়ার লাইফটাইম’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকশো বিক্ষোভকারী আচমকাই ব্রুকলিন জাদুঘরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ওই বিক্ষোভে হতচকিত হয়ে পড়েন জাদুঘরের নিরাপত্তা রক্ষীরা। বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্যালেস্তাইনকে মুক্ত করো, গাজায় গণহত্যা বন্ধ করো।’ জাদুঘরের প্রধান প্রবেশ পথের সামনে প্যালেস্তাইনের সমর্থনে ব্যানারও টানিয়ে দেওয়া হয়। জাদুঘরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বিক্ষোভকারীরা জাদুঘরের বেশ কয়েকটি শিল্পকর্মের ক্ষতি সাধন করেছেন। নিরাপত্তা রক্ষীদের শারীরিকভাবে নিগ্রহ করেছেন।’

ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার